IND vs NZ: টি২০-র যুগেও টেস্টের ঐতিহ্য ও উন্মাদনা অটুট, লাল বলের ম্যাচ নিয়ে আবেগপ্রবণ সিরাজ-অশ্বিনরা

বর্তমান আইপিএ‌‌ল বা টি২০-র ধামাকা ক্রিকেটের যুগে ক্রমেই কৌলিন্যক হারাচ্ছে টেস্ট ক্রিকেট। পাঁচ দিনেরর লাল ব‌লের ম্যাচকে ঘিরে কি ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ কমছে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিগত কয়েক বছর ধরেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ায় এই ফর্ম্যাটে প্রতিযোগিতার মান অনেক বেড়েছে।

কিন্তু ভারতীয় দলের ক্রিরকেটাররা টেস্ট ম্যাচকে নিয়ে কী ভাবছে? মহম্মদ সিরাজ থেকে কুলদীপ যাদব, বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা যারা আইপিএল এবং টি২০-র আবহেই ক্রিকেটের যাত্রাপথকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? তাঁদের কাছে টেস্ট ক্রিকেটের অর্থ কী? একটি ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছে বিসিসিআই।

মহম্মদ সিরাজ যার ভারতীয় ক্রিকেটে উত্থান আইপিএলের মঞ্চ থেকেই। কিন্তু টি২০ বা একদিনের ক্রিকেটের পর টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন হায়দরাবাদের সিরাজ। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামের পর পর আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে ফিরেছেন সিরাজ। টেস্ট ক্রিকেট প্রসঙ্গে সিরাজ বলেন, 'টেস্ট ক্রিকেটকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তাহলে আমি বলব সম্মান।'


একইসঙ্গে সিরাজ বলেন, 'টেস্ট ম্যাচে যখন নতুন বল হাতে পাই তখন একটা আলাদাই অনুভূতি হয়, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। টেস্ট ম্যাচ খেলা সব সময়ই বিরাট সম্মানের।' রবীন্দ্র জাদেজা একট সময় সাদা বলেই সীমাবদ্ধ ছিলেন। কিন্তু লাল বলের ম্যাচের সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন স্যার জাদেজা।
জাড্ডুর কথায়, 'টেস্ট ম্যাচের ১ থেকে ৫ দিন একই রকম এনার্জি ‌নিয়ে খেলতে হয়। যেটা প্রথম দিন থাকে সেটাই বজায় রাখতে হয় শেষ দিন পর্যন্ত। পাঁচদিন একইরকম ভাবে পরিশ্রম করতে হয়। এটার কোনও রকম খামতি থাকলে হয় না।'

IND vs NZ: কেন সহ-অধিনায়ক করা হল বুমরাহকে? টিম ইন্ডিয়ার অন্দরের তথ্য প্রকাশ্যে আনলেন রোহিত
কুল‌দীপ যাদব বলেছেন, 'আমার খুবই পছন্দের লাল বলের ম্যাচ। কারণ এখানে স্কিল দেখানোর পুরো সুযোগ থাকে।' রবিচন্দ্রন অশ্বিন বলে‌ন, 'টেস্ট ম্যাচ ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা এখন‌ও একই আছে। যখন থেকে শুরু হয়েছিল তারপর এখ‌নও পর্যন্ত উন্মাদনার কোনও কমতি নেই। এই ফর্ম্যাটে প্রতিদিন নিজেদের প্রমাণ করতে হয়। আমরা যে প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলি না কেন একইরকম মানসিকতা নিয়ে খেলতে হয়।'
সব মিলিয়ে ক্রিকেট যতই আধুনিক হোক টেস্ট তাঁর ঐতিহ্য ধরে রেখেছে যুগের পর যুগ ধরেই, এখানেই টেস্টের সাদা জার্সির লাল বলের সাফল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+