IND vs NZ: পানীয় জল পর্যাপ্ত নেই, চরম গরমে অসুস্থ অনেকে! পুণে টেস্ট আয়োজনে ডাহা ফেল এমসিএ ক্ষমা চাইল

IND vs NZ: পাঁচ বছর পর টেস্টের আসর বসেছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। তবে দর্শক স্বাচ্ছন্দ্যের নিরিখে এদিন ডাহা ফেল এমসিএ।

দর্শকদের ক্ষোভ সামাল দিতে ক্ষমাও চাইতে হলো মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। কাল থেকে অবস্থা স্বাভাবিক করার আশ্বাস।

IND vs NZ

পুণের স্টেডিয়ামটি শহরের থেকে কিছুটা দূরে, মুম্বই এক্সপ্রেসওয়ের কাছে। ভারত-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দর্শকরা একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন কথা রাখতে পারেনি, এমন অভিযোগও উঠল।

আজ পুণের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর। সেই সঙ্গে ছিল আপেক্ষিক আর্দ্রতা, সবমিলিয়ে গুমোট গরম। এমন দিনেও স্টেডিয়ামে ছিল না দর্শকদের জন্য পর্যাপ্ত জলের বন্দোবস্ত। যার জেরে অনেকে ডিহাইড্রেশনের সমস্যায় পড়লেন, গরমে অনেকের মাথা ঘোরার কথাও জানা গেল।

মধ্যাহ্নভোজের বিরতিতে নর্থ স্ট্য়ান্ডের কাছে পানীয় জলের জন্য লম্বা লাইন পড়ে। যদিও সেখানে তখন জল নেই। পুলিশ গিয়ে অবস্থা সামাল দেয়। প্রাথমিক চিকিৎসার জন্য যে কিয়স্ক ছিল সেখানে ডিহাইড্রেশন, মাথা ঘোরার মতো সমস্যা নিয়ে অনেকেই হাজির হলেন।

এই স্টেডিয়ামে রয়েছে ৩৭ হাজার দর্শকাসন। খেলা দেখতে এদিন গিয়েছিলেন ১৮ হাজার দর্শক। অনেকেই ডিহাইড্রেশনের কবলে পড়েন। শুধু তাই নয়, এমসিএ স্টেডিয়ামের মাত্র ৬টি স্ট্যান্ডে আচ্ছাদন বা ছাদ রয়েছে। বাকিটা পুরো খোলা। ফলে চড়া রোদে, গরম ও আপেক্ষিক আর্দ্রতা সঙ্গী করে দর্শকদের ম্য়াচ দেখতে হলো।

এমসিএ বলেছিল, দর্শকদের জন্য বিনামূল্যে পানীয় জলের বন্দোবস্ত থাকবে। কিন্তু কোথায় কী? কিছু দর্শক অভিযোগ করলেন যে, ম্যাচের টিকিটের চেয়ে বেশি দামে জল কিনতে হলো। এমসিএ-র জল না পেয়ে চড়া দামে পানীয় জল কিনে তেষ্টা মেটাতে হয়েছে দর্শকদের। সবমিলিয়ে দর্শক স্বাচ্ছন্দ্যের নিরিখে ডাহা ফেল এমসিএ।

পরে পানীয় জলের বন্দোবস্ত করে এমসিএ। কিন্তু ততক্ষণে নানা সমস্যা মোকাবিলা করতে হয়েছে দর্শকদের। এমসিএ সচিব কমলেশ পিসাল বলেন, অসুবিধার জন্য দর্শকদের কাছে ক্ষমা চাইছি। এমন সমস্যা আর হবে না। কাল থেকেই সমস্ত বন্দোবস্ত রাখা হবে। নজর রাখা হবে সমস্ত বিষয়ে।

এমসিএর দাবি, আগে ঠান্ডা পানীয় জল না পাওয়ার অভিযোগ করতেন দর্শকরা। সে কারণে ঠান্ডা পানীয় জলের বন্দোবস্ত রাখা হয়। সেই ঠান্ডা জল শেষ হয়ে যাওয়ায় সমস্যা হয়। ঠান্ডা জল ভরে বিতরণ করতে গিয়ে সমস্যা হয়েছে। স্টেডিয়ামে জলের বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। আজ রাতেই কালকের জন্য পর্যাপ্ত ঠান্ডা জলের বন্দোবস্ত করা হচ্ছে। সেইমতো প্রস্তুতি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+