IND vs NZ: পঞ্চমদিনে নির্ধারিত সময়ে শুরু হল না খেলা, বৃষ্টি বাঁচিয়ে দেবে ভারতকে?

বৃষ্টির আশঙ্কা পঞ্চম দিনে আগেই ছিল, রবিবার খেলার শুরুতেই সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। রবিবার সকালে বেঙ্গালুরু জুড়ে বৃষ্টি হয়, ফলে নির্ধারিত সময়ে শুরু করা গেল না ম্যাচ। যা কিছুটা স্বস্তি দিল ভারতীয় শিবিরকে।

খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। এবার পঞ্চমদিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হল না। সকাল ৯.১৫ মিনিটে খেলা শুরু করার কথা থাকলেও, বৃষ্টির কারণে মাঠ কভারে ঢাকা ছিল। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করেন এবং অনেকটা সময় ধরেই পিচ কিউরেটরের সঙ্গে কথা বলেন। সকাল ৯.৪৫ মিনিট নাগাধ ফের মাঠ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। তারপরই ঠিক হবে কখন শুরু হবে ম্যাচ।

কিন্তু সকাল ৯.৩০ মিনিটের পর থেকেই রোদ উঠে। চিন্নাস্বামীর আকাশ ছিল পুরোপুরি মেঘমুক্ত। ফলে মাঠের কভার সরিয়ে ফেলা হয় দ্রুত। ভারতীয় দল মাঠে নামে ওয়ার্ম আপের জন্য। পিচ ভালোভাবে পরীক্ষা করে দেখেন কোচ গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটাররা গা ঘামিয়ে নেন। হাতে পুঁজি ১০৬ রানের, ফলে ভারতীয় বোলারদের কাছে শেষ দিন কার্যত অগ্নিপরীক্ষা।

আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলেন ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটতে পারে। কারণ দফায় দফায় বৃষ্টি হলে খেলার উপর প্রভাব পড়বে। বৃষ্টির জন্য সারাদিনের মতো খেলা পণ্ড হলে হারের হাত থেকে রক্ষা পেতে পারে ভারত। চিন্নাস্বামীতে শেষ দিনে ম্যাচ হারের ভ্রুকুটি টিম ইন্ডিয়ার সামনে‌। নিউজিল্যান্ড এবং জয়ের মধ্যে ব্যবধান ১০৭ রানের। হাতে ১০ উইকেট আছে কিউয়িদের।

যদিও এর পরের কয়েক ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস আছে ৪৭% এবং ৪৫%। বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে পারে বেলা গড়ালেই। দুপুর ১টায় ৪৯%, দুপুর ২টায় ৫১% এবং বিকেল ৩টায় ৫৫% বৃষ্টি হতে পারে। বিকেল চারটের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা ৩৯%।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১১টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়ে‌ন্ট সংখ্যা ৭৪.২৪।পয়েন্ট টেবল অনুসারে ভারত শীর্ষে থাকলেও ফাইনালের স্থান নিশ্চিত নয়।এই ম্যাচ হারলে চাপে পড়েব ভারত। কারণ ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে পয়েন্ট টেবলের স্থান শক্তিশালী হবে।

দ্বিতীয় দফায় মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হয়েছে সকাল ১০.১৫ মিনিটে ম্যাচ শুরু হবে, লাঞ্চ হবে বেলা ১২.৩০ মিনিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+