IND vs NZ: চিন্নাস্বামীতে এসে রাহুল ফিরলেন শৈশবের স্মৃতিতে, বেঙ্গালুরুবাসীদের কাছে কী আবেদন করলে‌ন ভূমিপুত্র?

চিন্নাস্বামী স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। এই মাঠই কেএল রাহুলের কাছে যৌবনের উপবন। এই স্টেডিয়ামের প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রাহুলের অনেক স্মৃতি। বুধবার থেকে এখানেই শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। খেলা শুরুর আগে ঘরের ছেলে রাহুল ফিরে গেলেন তাঁর শৈশবের স্মৃতি্তে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে রাহুলকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে বিসিসিআই। সেই ভিডিও-র শুরুতেই রাহুল বলছেন, 'এই মাঠ সব সময় আমার কাছে স্পেশ্যাল। এখানে খেলতে আসতে পেরে দারুণ লাগে। আমি যখন প্রথমবার এই মাঠে খেলেছিলাম তখন আমার বয়স ছি‌ল ১১ বছর।সেই অনুভূতি এখনও কোনও বদল হয়নি। এত বছর পর এখানেই ফিরে এলেই সেই স্মৃতিগুলোই প্রথমে মনে পড়ে। সেই সময়ের থেকে এখন অনেক অবস্থার পরিবর্তন হয়েছে।'

রাহুল আরও বলেন, 'সাজঘর থেকে যখনই মাঠে নামি তখন অনেক স্মৃতি আমার মনের মধ্যে ভিড় করে আসে। আমার প্রথম এই মাঠে খেলা, তারপর ক্রিকেটীয় যাত্রা, সব কিছু একটা সিনেমার মতোই মনে হয়। আমি প্রথম এই মাঠে খেলেছিলাম অনূর্ধ্ব ১৩ দলের হয়ে। এরপর থেকে অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৯ বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলেছিলাম। এরপর রঞ্জি ট্রফি, আইপিএল তারপর রঞ্জি ট্রফি সব কিছু মাথায় আসে। আইপিএলের সময় হোক অন্য ম্যাচে এখানে খেলতে এলে সবাই খুব উপভোগ করেন।'

বেঙ্গালুরুতে রাহুলের কথায় উঠে এল রসনা তৃপ্তির কথাও। ছোট থেকেই এই মাঠে খেলেছেন, ক্লাব হাউস সংলগ্ন ক্যান্টিনের খাবারের স্বাদ এখনও ভু‌লতে পারেননি রাহুল, ভারতীয় দলের তারকা ক্রিকেটারের কথায়, 'ছোটবেলায় এখানে অনুশীলন শুরুর আগে প্রাতরাশের খাবার আসত ক্যান্টিন থেকে। ক্লাব হাউসের পিছন দিকে একটা ক্যান্টিন ছিল, এখন অনেক পরিবর্তন হয়েছে। তবে এখনও ধোসা আর কফিটা অত্যন্ত প্রিয়।'

বর্তমানে লম্বা চুল রাখছেন রাহুল, সতীর্থ জাদেজা প্রশ্ন করেন কীভাবে চুলের যত্ন নেন? রাহুল বলেন, কিছুই নয়, আমি চুলে নিয়মিত তেল দিই। ভিডিও-র শেষে রাহুল স্থানীয় ভাষায় বেঙ্গালুরু বাসীরা কাছে আবেদন করেন গ্যালারিতে এসে দলকে সমর্থন করার জন্য।

IND vs NZ: দ্রাবিড়-কোহ‌লির দ্বি-শতরান, ফিরে দেখা ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের স্মরণীয় ব্যাটিং ইনিংসগুলি
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে চাঙ্গা ভারতীয় দল। প্রতিপক্ষ বদল হলেও ভারতের আগ্রাসী খেলার ধরন যে পাল্টাবে না তা স্পষ্ট, তবে ম্যাচের পাঁচদিন থাকছ বৃষ্টির আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+