ভারত বনাম নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসনের চোখে তিন ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে?
ভারত বনাম নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসনের চোখে তিন ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে?
শুক্রবার থেকে ভারত-নিউজিল্যান্ড টেস্ট দ্বৈরথ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর এবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি ঘুরে দাঁড়াতে পারে কিনা,সেটাই এখন দেখার। অন্যদিকে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। কিউয়িদের ডেরায় বিরাটদের ধারাবাহিকতা দেখা যাবে কিনা, উত্তরের খোঁজে ক্রিকেট দুনিয়া।এর মাঝে এবার প্রতিপক্ষের অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
|
কেনের চোখে তিন ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্য়ান কে?
ওয়েলিংটন টেস্টের বল গড়ানোর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরাটকে তিন ফর্ম্য়াটের সেরা ব্যাটসম্যান বেছেছিলেন উইলিয়ামসন। কেন বলেন,'নিসেন্দেহ তিন ফর্ম্য়াটের ব্যাটসম্যান বললে বিরাট সেরাদের মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছে।'

তিন ফর্ম্যাটে বিরাটের ব়্যাঙ্কিং কী বলছে
আইসিসি টেস্ট ও ওডিআই ব্য়াটসম্যানদের ক্রমতালিকায় বিরাট শীর্ষস্থান রয়েছে। দুই ফর্ম্যাটে সেরা ব্যাটমস্যানদের মধ্যে এক নম্বরে বিরাট। টি-২০ ক্রিকেটে অবশ্য বিরাট আইসিসি ব়্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে।
|
অধিনায়ক বিরাটেরও প্রশংসা করলেন কেন
ব্যাটসম্যান বিরাটেরই নয়, অধিনায়ক বিরাটেরও প্রশংসা করলেন কেন। কিউয়িদের ড্যাসিং ব্যাটসম্য়ান বলেন, 'ভারত, দারুণ শক্তিশালী দল, অধিনায়ক কোহলির নেতৃত্বে ভারত এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোদ্ধ।'
|
বিরাট-কেনের বন্ধুত্ব
উল্লেখ্য ২০০৮ সাল থেকে কেন ও বিরাট দারুণ বন্ধু। দুই ক্রিকেটার ২০০৮ সালে নিজ নিজ দেশকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন। সম্প্রতি ভারত- নিউজিল্যান্ড টি-২০ সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে থাকা অবস্থায় মাঠের সাইডলাইনে বিরাট কোহলিকে কেন উইলিয়ামসনের সঙ্গে ক্রিকেট নিয়ে আড্ডা দিতে দেখা যায়।












Click it and Unblock the Notifications