IND vs NZ: মুম্বইতে বিশ্রাম দেওয়া হবে বুমরাহ-পন্থকে! শেষ ম্যাচে ফের সুযোগ পাবেন রাহুল?

বেঙ্গালুরুর পর পুণে, কিউয়িদের কাছে হেরে টেস্ট সিরিজ ইতিমধ্যেই খুঁইয়েছে ভারত। আগামী ১লা নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ভারতীয় দলের লক্ষ্য মুম্বইতে জেতা এবং সম্মানজনকভাবে সিরিজটা শেষ করা। এই সিরিজের পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল? ফলে মুম্বইতে চাপ কমানোর জন্য কয়েকজন ক্রিকেটারকে কি বিশ্রাম দেবে টিম ম্যানেজমেন্ট?

বর্তমান সময়ে সারা বছরই ক্রিকেট, ঠাসা ক্রীড়াসূচি থাকে বছরভর। এই পরিস্থিতিতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য। এই টেস্ট সিরিজের শুরু থেকেই সেই চর্চাই চলছে টিম ইন্ডিয়ার অন্দরে। সিরিজ হারের ফলে একদিকে যেমন এই ম্যাচ নিয়মরক্ষার অন্যদিকে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এখন উভয় সংকটের মতো বিষয়টি।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। কঠিন এই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। মহম্মদ সিরাজ ফের প্রথম একাদশে ফিরতে পারেন। কারণ দ্বিতীয় টেস্ট শুরুর আগেই কোচ গৌতম গম্ভীর বলেছিলেন বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে তাঁরা ভাবছেন। সিরাজের সঙ্গে শেষ ম্যাচে খেলানো হতে পারে আকাশ দীপকেই।

পাশাপাশি চর্চায় আছেন ঋষভ পন্থও। বেঙ্গালুরু টেস্টে হাঁটুর চোট পান ঋষভ পন্থ। চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা নিয়েই অনিশ্চয়তা ছিল পন্থের। দ্বিতীয় দিনের শেষ বেলায় চোট পান ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। ফলে ভারতীয় দলের বোলিং ইনিংসে বেশিরভাগ সময়টাই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি পন্থ। পন্থের পরিবর্তে জুরেল গোটা ম্যাচে ভালোই কিপিং করেন।

যদিও পুণে টেস্টে পন্থ উইকেটরক্ষকের ভূমিকায় খেলেন‌। তবে মুম্বই টেস্টে পন্থকে বিশ্রামে রাখা হতে পারে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরের আগে একটি ম্যাচে জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে। পুণে টেস্টে দুরন্ত পারফরম্যান্সের পর অক্ষৱ বা কুলদীপকে ফের বাইরেই থাকতে হবে। কারণ ওয়াশিংটন এখন টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় শীর্ষে।

একইসঙ্গে কেএল রাহুলকে ফেরানো নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে দলের অন্দরে। বেঙ্গালুরুতে ব্যর্থ হওয়ার পর পুণেতে বাইরে রাখা হয় রাহুলকে। বর্ডার-গাভাসকর ট্রফির আগে শেষ ম্যাচ ভারতীয় দলের জন্য। ফলে শেষ পরীক্ষার সুযোগ। কিন্তু অতিরিক্ত পরীক্ষা করতে গিয়ে ভারত কোনওভাবেই হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়তে চাইছে নাা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+