IND vs NZ: টেস্টে প্রথম ভারতীয় হিসেবে নজির যশস্বীর, পুণেতে ঈর্ষণীয় কীর্তি বিরাটের 'ত্রাস' স্যান্টনারের
IND vs NZ: পুণে টেস্ট ১১৩ রানে জিতে তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে পরাস্ত ভারত।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, পর্যাপ্ত রান না তুলতে পারাতেই এই ফল। ভারতীয় ব্যাটিং যেখানে সামগ্রিকভাবে হতাশ করল, সেখানে ইতিবাচক দিক যশস্বী জয়সওয়ালের ফর্ম। তিনি গড়লেন একাধিক নজির।

নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম ২০১৪ সালে ৯টি টেস্ট খেলে ৩৩টি ছয় মেরেছিলেন। চলতি বছর ১০টি টেস্ট খেলা যশস্বী জয়সওয়ালের নামের পাশে আপাতত ৩১টি ছয়। এদিন তিনি ভারতের দ্বিতীয় ইনিংসে ৬৫ বলে ৭৭ করলেন, ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে।
সবকিছু ঠিকঠাক চললে যশস্বী মুম্বই টেস্টেই ভেঙে দিতে পারেন ক্যালেন্ডার ইয়ারে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার ম্যাকালামের রেকর্ডটি। প্রথম ভারতীয় হিসেবে যশস্বী কোনও বছরে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছয় মারার নজির ইতিমধ্যেই গড়ে ফেললেন।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল যশস্বীর। গত ফেব্রুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ২১৪ রানের ইনিংস খেলেছিলেন, যাতে ছিল ১২টি ছয়। ফলে কোনও টেস্টে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ডটিও জয়সওয়ালেরই দখলে।
মিচেল স্যান্টনার পুণে টেস্টে ১৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেলেন। তিনিও নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে একটি ঈর্ষণীয় কীর্তি গড়ে ফেললেন। এর আগে, নিউজিল্যান্ডের কোনও বোলার একই টেস্টে ভারতের দুটি ইনিংসে অন্ত পাঁচটি করে উইকেট দখল করতে পারেননি।
পুণে টেস্টেই ম্যাট হেনরির জায়গায় মিচেল স্যান্টনারকে একাদশে নেয় কিউয়িরা। প্রথম ইনিংসে স্যান্টনার ১টি মেডেন-সহ ১৯.৩ ওভারে ৫৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ২টি মেডেন-সহ ২৯ ওভারে ১০৪ রান খরচ করে ৬টি উইকেট ঝুলিতে পুরলেন।
প্রথম ইনিংসে স্যান্টনার আউট করেছিলেন শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহকে। দ্বিতীয় ইনিংসে তিনি ফেরালেন যশস্বী, রোহিত, শুভমান, বিরাট, সরফরাজ ও অশ্বিনকে।
বিরাট কোহলি এই নিয়ে ৬ বার আন্তর্জাতিক ক্রিকেটে স্যান্টনারের শিকার হলেন। তার মধ্যে পুণে টেস্টের দুই ইনিংসে। প্রথম ইনিংসে কার্যত ফুলটস ডেলিভারি মিস করে বোল্ড হন। দ্বিতীয় ইনিংসে তিনি লেগ বিফোর হন। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দিয়েছিলেন। বিরাট রিভিউ নেন। যদিও আম্পায়ারস কলে তাঁকে হতাশ হয়েই ফিরতে হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications