IND vs NZ: মুম্বই টেস্টে ১০ উইকেট নিয়ে চমক জাদেজার, কপিলকে পিছনে ফেলে হরভজনের আরও কাছে জাড্ডু

IND vs NZ: মুম্বইয়ের ওয়াংখেড়ে টেস্টে বল হাতে একাধিক নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। তার মধ্যে উল্লেখযোগ্য ২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নেওয়া।

প্রথম ইনিংসে ১টি মেডেন-সহ ২২ ওভারে ৬৫ রান খরচ করে পাঁচ উইকেট নিয়েছিলেন জাদেজা। দ্বিতীয় ইনিংসে তাঁর ১৩.৫ ওভারে তিনটি মেডেন, ৫৫ রান খরচ করে তিনি পেয়েছেন ৫ উইকেট।

IND vs NZ

আজ নিউজিল্যান্ডের শেষ উইকেটটি তুলে নেন জাদেজা। ফলে ২ ইনিংসেই তিনি পাঁচটি করে উইকেট নিলেন, ম্যাচে ১০ উইকেট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬টি টেস্টে জাদেজার ঝুলিতে ১২৭টি শিকার। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি রয়েছেন সাতে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণে সবচেয়ে বেশি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের (১৩ ম্যাচে ৬২)। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডের ৫১টি উইকেটের নজির এদিন ছুঁয়ে ফেললেন জাড্ডু। হ্যাজলউড ৫১টি উইকেট নিয়েছেন ১১টি টেস্টের ২১ ইনিংসে, জাদেজার লাগল ১২টি টেস্ট ও ২২টি ইনিংস।

এই নিয়ে তৃতীয়বার জাদেজা কোনও টেস্টে ২ ইনিংসে ১০ উইকেট নিলেন। টেস্টে তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগারের নিরিখে ওয়াংখেড়ের কীর্তি রইল দ্বিতীয় স্থানে। চলতি টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাদেজা মোট ৩৫.৫ ওভার বল করেছেন, মেডেন চারটি, ১২০ রান দিয়ে নিলেন ১০ উইকেট।

জাদেজার সেরা বোলিং ফিগার গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টে। সেবার জাদেজার ৩৩.১ ওভারে ছিল তিনটি মেডেন, ১১০ রান খরচ করে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। ২০১৬ সালে চেন্নাই টেস্টেও ১০ উইকেট নিয়েছিলেন জাড্ডু। ১৪টি মেডেন-সহ ৭০ ওভারে ১৫৪ রান খরচ করে।

দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে অনিল কুম্বলের। ৬৩টি টেস্টে সাতবার কুম্বলে ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৬৫ ম্যাচে ৬ বার রবিচন্দ্রন অশ্বিন এই কীর্তি গড়েছেন। তিনে রয়েছেন হরভজন সিং। ভাজ্জি ৫৫ ম্যাচে ৪ বার ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন। আপাতত চারে চলে এলেন জাদেজা। ম্যাচে ১০ বা তার বেশি উইকেট দখলের তালিকায় জাড্ডু টপকে গেলেন কপিল দেবকে (৬৫ ম্যাচে ২ বার)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+