IND vs NZ: মুম্বইতেই ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে নামছেন রোহিত-অশ্বিনরা? বাড়ছে জল্পনা

আগামী ১লা নভেম্বর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।বেঙ্গালুরুর পর পুণে, কিউয়িদের কাছে হেরে টেস্ট সিরিজ ইতিমধ্যেই খুঁইয়েছে ভারত। ভারতীয় দলের লক্ষ্য মুম্বইতে জেতা এবং সম্মানজনকভাবে সিরিজটা শেষ করা। ঘরের মাঠে কি শেষ টেস্ট খেলতে নামছেন ভারতের সিনিয়র ক্রিকেটাররা?

ভারতীয় দলের চার অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ঘরের টেস্টে একসঙ্গে শেষবার মাঠে নামতে পারেন। কারণ আগামী ১১ মাস ঘরের মাঠে কোনও টেস্ট ম্যাচ নেই ভারতীয় দলরে। ফলে প্রায় ১ বছর পর ভারতীয় দলের এই চার ক্রিকেটারের মধ্যে সবাই একসঙ্গে টেস্ট ফর্ম্যাটে খেলবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে।

ভারতের পরবর্তী হোম সিরিজ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নির্ধারিত নেই, ফলে অনেক দিন ঘরের মাঠে টেস্ট ম্যাচ নেই। আগামী ১১ মাসে যে টেস্ট ম্যাচগুলি ভারত খেলবে সবই বিদেশের মাটিতে। ফলে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে পর আদৌও চার ক্রিকেটারকে একসঙ্গে খেলতে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আগামী বছরে রবিচন্দ্রন অশ্বিন ৩৯, রোহিত শর্মা ৩৮, বিরাট কোহলি ৩৬ এবং রবীন্দ্র জাদেজা ৩৬ বছর বয়সী হবেন।

আগামী ১ বছর পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তাঁরা সক্রিয় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপন হতে শুরু করছে। ইতিমধ্যেই কোহলি, রোহিত, জাদেজা আনুষ্ঠানিকভাবে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। আগামী দিনে ওয়ার্কলোড কমাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরে তারা টেস্ট থেকেও অবসর নিতে পারেন এমন জল্পনাও চলছে।

কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের মধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়িয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মার অফ ফর্ম। ভারতীয় দলের দুই মরারথীর ব্যাটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। স্পিন বোলারদের খেলতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

আগামী মাসে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। সেখানে রয়েছে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সিরিজের ফলাফলের উপর নির্ভর করছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হবে ইংল্যান্ডের মাটিতে। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দেশেই টেস্ট সিরিজ খেলবে ভারত। ফলে ঘরের মাঠে মুম্বই শেষ টেস্ট হয়ে থাকতে পারে ভারতের বর্ষীয়ান ক্রিকেটারদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+