IND vs NZ: বেঙ্গালুরুতে টেস্টে কিউয়িদের বিরুদ্ধে অপরাজিত ভারত, জানুন চিন্নাস্বামী স্টেডিয়ামে যাবতীয় পরিসংখ্যান

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে এবার কিউয়ি চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। রবিবার থেকেই নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। আগামী ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। চিন্নাস্বামী স্টেডিয়ামে টেস্ট ম্যাচে ভারতের পরিসংখ্যান কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সামগ্রিকভাবে, টিম ইন্ডিয়া ১৯৭৪ সাল থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এখনও পর্যন্ত ২৪টি টেস্ট ম্যাচ খেলেছে, এরমধ্যে ভারত জিতেছে ৯টি ম্যাচে, হেরেছে ৬ ম্যাচে। বাকি ৯ ম্যাচ ড্র হয়েছে। অর্থ্যাত এই মাঠে টেস্টে টিম ইন্ডিয়ার জয়ের সংখ্যাই বেশি। ২০০৫ সাল থেকে ভারত বেঙ্গালুরুতে একটিও টেস্ট ম্যাচ হারেনি। ১৯ বছর আগে এই ভেন্যুতে ভারতকে শেষ হারিয়েছিল পাকিস্তান দল।

India

চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড এই দুই দল মোট তিনবার টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। ২০১২ সালের পর প্রথমবারের মতো বেঙ্গালুরুতে টেস্টে কিউয়ি ব্রিগেডের মুখোমুখি হবে ভারত। সামগ্রিকভাবে, দুটি দল এখানে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে এবং ভারত সব সময় জয়ী হয়েছে।ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারত।

এবার জেনে নেওয়া যাক বেঙ্গালুরুর মাঠে টেস্ট ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। এখনও পর্যন্ত ২৪টি টেস্ট ম্যাচ হয়েছে চিন্নাস্বামীতে। এরমধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে ১০ বার, প্রথমে বোলিং করা দল জয় পেয়েছে ৫ বার। প্রথম ইনিংসে গড় স্কোর ৩৫৪, দ্বিতীয় ইনিংসে গড় স্কোর ৩০৪। তৃতীয় ইনিংসে গড় স্কোর ২০৬ এবং শেষ ইনিংসে গড় স্কোর ১৭৪। ফলে পরিসংখ্যান‌ বলছে ম্যাচ যত গড়ায় ততই রান করা কঠিন হয় এই পিচে।

এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান ৬২৬, পাকিস্তানের বিরুদ্ধে ভারত করেছিল। সর্বনিম্ন‌ স্কোর ১০৩। ভারতের বিরুদ্ধে ম্যাচে এই স্কোর করে আফগানিস্তান। ২০১৮ সালে এই মাঠে আফগানিস্তানকে ইনিংস ও ২৬২ রানে পরাজিত করে ভারত। এটাই চিন্নাস্বামী স্টেডিয়ামে কোন‌ও দলের টেস্টে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল এবং সেটি ছিল দি‌ন রাতের ম্যাচ। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর, ভারত ২৫২ রানে অলআউট হয়ে যায়। শ্রেয়স আইয়ারের সর্বোচ্চ ৯২ রান করেন। জবাবে, জসপ্রীত বুমরাহের দুরন্ত বোলিংয়ে শ্রীলঙ্কা ১০৯ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান করেন। ৪৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেীমে ২০৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা, ভারত ২৩৮ রানে জয় পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+