IND vs NZ: ভারতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলল নিউজিল্যান্ড, প্রথম টেস্ট হেরেও সিরিজ জয়ের ধারা বজায় থাকবে?

IND vs NZ: ভারতের টেস্ট দলে যে ক্রিকেটাররা রয়েছেন তাঁরা এমন পরিস্থিতিতে আগে পড়েননি। অন্তত দেশের মাটিতে টেস্ট সিরিজের পরিসংখ্যান ধরলে।

বেঙ্গালুরু টেস্টে জিতেছে নিউজিল্য়ান্ড। পুণের স্পিন সহায়ক পিচে টস জিতে ব্যাট নিয়েছে কিউয়িরা, ফলে ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে। আর তাতেই জোরালো হচ্ছে বড় শঙ্কা।

IND vs NZ

ভারতের মাটিতে কখনও টেস্ট সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। ৩৬ বছর আগে টেস্ট জিতলেও সিরিজ হেরেই দেশে ফিরেছিল কিউয়িরা। চলতি সিরিজে কী হবে তা বলার সময় আসেনি। তবে ভারতকে লড়াই চালাতে হচ্ছে সিরিজ হার এড়ানোর। আর সিরিজ জিততে হলে পুণে ও মুম্বইয়ে ভারতকে জিততেই হবে।

২০১৭ সাল থেকে আজ পর্যন্ত দেশের মাটিতে তিনটি সিরিজে ভারত প্রথম টেস্ট হারের পরেও সিরিজ জিতেছিল। ফলে সেটা রোহিত শর্মার দলকে উজ্জীবিত করার মতো পরিসংখ্যান হতেই পারে। আবার এটাও ঠিক, ওই তিনটি কিন্তু তিন টেস্টের সিরিজ ছিল না।

২০১৭ সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। পুণেতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত হেরেছিল ৩৩৩ রানে। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টটি ভারত জেতে ৭৫ রানেষ রাঁচিতে হাই স্কোরিং তৃতীয় টেস্ট ড্র হয়। ধরমশালায় চতুর্থ টেস্টে ভারত ৮ উইকেটে অজিদের হারিয়ে সিরিজ জেতে ২-১-এ।

২০২১ সালে ভারত সফরে আসে ইংল্যান্ড। চেন্নাইয়ে প্রথম টেস্ট তারা জিতেছিল ২২৭ রানে। চেন্নাইতেই দ্বিতীয় টেস্ট ভারত ৩১৭ রানে জিতে সিরিজে সমতা ফেরায়। এরপর আমেদাবাদে তৃতীয় ও চতুর্থ টেস্ট ভারত জিতেছিল যথাক্রমে ১০ উইকেটে এবং ইনিংস ও ২৫ রানে। তার মধ্যে তৃতীয় টেস্টটি ছিল গোলাপি বলে দিন-রাতের।

চলতি বছরের গোড়ায় ভারতে এসে পাঁচ টেস্টের সিরিজ খেলে ইংল্যান্ড। এই টেস্ট সিরিজ রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতই জিতেছিল। তবে এ ক্ষেত্রেও প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। হায়দরাবাদে প্রথম টেস্ট ইংল্যান্ড জেতে ২৮ রানে।

এরপর বিশাখাপত্তনমে ভারত দ্বিতীয় টেস্টে জয়লাভ করে ১০৬ রানে। রাজকোটে তৃতীয় টেস্টে ভারতের জয় আসে ৪৩৪ রানে। রাঁচিতে চতুর্থ টেস্ট ভারত জেতে ৫ উইকেটে। ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় ধরমশালা টেস্ট ভারত ইনিংস ও ৬৪ রানে জেতায়।

২০১২ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে চার টেস্টের সিরিজ ১-২ ব্যবধানে হেরেছিল ভারত। তারপর দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজেয় রয়েছে ভারত। ১৮টি টেস্ট সিরিজে জয়লাভ করেছে টানা। ২০০৩ সালে শেষবার ভারতে টেস্ট সিরিজ ড্র রেখে ফিরেছিল নিউজিল্যান্ড। দুটি টেস্টই ড্র হয়েছিল।

ভারত শেষবার দেশের মাটিতে টেস্ট সিরিজ ড্র রাখে ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকার কাছে নাগপুর টেস্টে ভারত ইনিংস ও ৬ রানে পরাস্ত হয়েছিল। এরপর কলকাতার ইডেনে প্রোটিয়াদের ইনিংস ও ৫৭ রানে হারিয়ে সিরিজ ১-১ রাখতে পেরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+