IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং ভারতের, দলে কুলদীপ, সরফরাজ

IND vs NZ: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিল ভারত। গতকাল বৃষ্টিতে প্রথম দিনের খেলা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। আজ বৃষ্টির ভ্রুকুটি থাকলেও নির্ধারিত সময়েই টস হয়েছে।

ভারতীয় দলে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। শুভমান গিল খেলতে পারছেন না। ভারত তিন স্পিনারে খেলছে। সে কারণে দলে এলেন কুলদীপ যাদব।

IND vs NZ

প্রথম টেস্টে যে গিলের খেলা হচ্ছে না সেই ইঙ্গিত মিলেছিল মঙ্গলবারই। তাঁর ঘাড়ে আড়ষ্টতা ছিল। ১০০ শতাংশ ফিট না থাকায় গিল আজকের ম্য়াচে খেলতে পারছেন না। ভারত একজন পেসার কমিয়ে স্পিনার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একাদশ থেকে বাদ পড়লেন আকাশ দীপ। দলে এলেন কুলদীপ যাদব।

শুভমান গিল না থাকায় ভারতীয় একাদশে সরাসরি ঢুকে পড়লেন সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলেছিলেন। তারপর ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও তাঁর একাদশে ঠাঁই হচ্ছিল না লোকেশ রাহুলের প্রত্যাবর্তনের কারণে। এই টেস্টে রাহুল তিন নম্বরে ব্যাট করবেন বলে জানা যাচ্ছে।

নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। সে কারণে কিউয়ি একাদশে উল্লেখযোগ্য বদল এসেছে। আগেই টিম সাউদির পদত্যাগের জেরে অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে টম লাথামের কাছে। মিচেল স্যান্টনার একাদশে নেই। কেন উইলিয়ামসন নেই চোটের কারণে। খেলছেন উইল ইয়ং। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস কিউয়িদের বড় বাজি।

রোহিত বলেন, পিচ কভারে ঢাকা ছিল। প্রথম দিকে বল থমকে আসতে পারে। তবে বড় রান তোলাই লক্ষ্য। আমরা ভালো খেলছি। নতুন সিরিজ দারুণভাবে শুরু করতে চাই। লাথামের কথায়, উইকেট যেহেতু ঢাকা ছিল ফলে প্রথম দিকে বোলিংয়ের সময় সেই ফায়দা তুলতে চাই। আবহাওয়ার কারণে প্রস্তুতি যে প্রত্যাশিতভাবে হয়নি সে কথাও জানান লাথাম। কিউয়ি দলে তিন সিমার রয়েছেন।

এখনও অবধি দুই দলের মধ্যে হওয়া ৬২টি টেস্টে ভারতের জয় এসেছে ২২টিতে, নিউজিল্যান্ড জিতেছে ১৩টি ম্যাচে। ২৭টি টেস্ট ড্র হয়েছে। দেশের মাটিতে ৩৬টি টেস্টে ভারতের জয় ১৭টিতে, নিউজিল্যান্ড জিতেছে মাত্র ২টিতে। ১৯৮৮ সালের পর এ দেশে টেস্ট জেতেনি নিউজিল্যান্ড।

আজ বৃষ্টি বা আলোর অভাব বাধা না হলে ৯৮ ওভার খেলা হওয়ার কথা। প্রথম সেশন সকাল ৯টা ১৫ থেকে সকাল সাড়ে ১১টা অবধি। দ্বিতীয় সেশন বেলা ১২টা ১০ থেকে ২টো ২৫ অবধি। তৃতীয় সেশন বেলা ২টো ৪৫ থেকে বিকেল ৪টে ৪৫ অবধি। টস ১৫ মিনিট আগে হয়েছে। প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বেশি খেলা হবে।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড- টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, ম্য়াট হেনরি, টিম সাউদি, এজাজ প্যাটেল, উইল ও'রোর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+