IND vs NZ: বড় রানে ব্যর্থ রোহিত-কোহ‌লি, চার উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে চাপে ভারত

ঘরের মাঠে বড় রানে ব্যর্থ হলেন রোহিত শর্মা, সেই সঙ্গে ব্যাট হাতে ফের বড় রান অধরাই থাকল কোহলিরও। বিগত কয়েকটি ম্যাচ ধরেই ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত দুই মহারথীর। ওয়াংখেড়ে হিটম্যানের ঘরের মাঠ, কিন্তু সেই মাঠে খেলতে নেমেও খারাপ ফর্ম কাটিয়ে উঠতে পারলেন না রোহিত। ১৮ বলে ১৮ রান করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হলেন রোহিত। বড় রান না পেয়ে ম্যানেজমেন্টের চিন্তা বাড়ালেন বিরাট।।

ওয়াংশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার বো‌লিংয়ের দাপটে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৫ রানেই অল আউট করে দেয় ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৬ ।

রোহিত এবং যশস্বীর ওপেনিং জুটি এই ইনিংসেও বড় রান তুলতে ব্যর্থ হলেন। ২৫ রানেই ভারতের প্রথম উইকেটের পতন হল, ১৮ রানের আগেই একবার জীবন রান রোহিত। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারলেন না। ম্যাট হেনরির বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত। এরপর যশস্বী এবং গিল একটা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেন। তারা ক্রমেই ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

কিন্ত বেলাশেষে ফের ছন্দপতন ভারতের। ৫২ বলে ৩০ রান করে এজাজ প্যাটেলের বলে আউট হলেন যশস্বী। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয় সিরাজকে। কিন্তু প্রথম বলেই সিরাজ আউট হলেন। ফলে নামতেই হল কোহলিকে। কিন্তু চার রান করেই রান আউট হলেন কোহলি। দুরন্ত থ্রো-য়ে আউট করলেন ম্যাট হেনরি। দিনের শেষে গিল ৩১ রানে এবং পন্থ ১ রানে অপরাজিত আছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বার বার ব্যাটিং বিপর্যয় হয়েছে ভারতের। কখনও ৪৬ রানে অল উইকেট হারিয়েছে ভারত, আবার কখনও ৫০ রানে ১ উইকেট হারিয়ে ১৫৬ রানে সব উইকেট হারিয়েছে ভারত। এই ইনিংসেও শেষের কয়েক মিনিটেই নিজেদের উপর চাপ বাড়াল ভারত। গিল-যশস্বীর ৫০ রানের পার্টনারশিপ হয়েছিল।

কিন্তু ৭৮ থেকে ৮৪ এই ছয় রানে তিন উইকেট হারাল ভারত। যেভাবে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হলেন কোহলি তাতে তাঁর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠে। তাহলে কি স্ট্রাইক থেকে দূরে থাকতে চাইছি‌লেন কোহলি?

ভারতীয় দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের দাপটে কিউয়িদের পরিকল্পনা খুব বেশি কার্যকর হয়নি না।জাদেজা নিলেন পাঁচ উইকেট এবং সুন্দরের সংগ্রহ ৪ উইকেট। ফলে তৃতীয় সেশনের মধ্যবর্তী সময়েই অল উইকেট হারাল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডেরক হয়ে মিচেল ৮২ এবং ইয়ং ৭১ রান করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+