IND vs NZ: লড়াই করলেন শুধুই ওয়াশিংটন, দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে কিউয়িরা
বেঙ্গালুরু টেস্টে হারের পর পুণেতে সমতা ফেরানোর লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনের শেষে সমতা ফেরানোর আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে বরং টেস্ট সিরিজ হারের আশঙ্কাই বাড়ছে। পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চাপের প্রেসার কুকারে টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৫৯ রানের জবাবে ভারত ১৫৬ রানেই অল আউট হয়ে যায় । ১০৩ রানে এগিয়ে থেকে ভারতকে চাপে ফেলে দেয় কিউয়িরা। শুক্রবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৯৮ রান। দ্বিতীয় দিনের শেষেই ৩০১ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। শুক্রবার দিনভর হতাশাজনক পারফরম্যান্স করল ভারতীয় দল। একমাত্র লড়াই করলেন ওয়াশিংটন সুন্দর।

শুক্রবার সকালে প্রথমে শুভমান গিলকে আউট করে সূচনা করলেন। এরপর বিরাট কোহলি, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহকে আউট করলেন এবং সাত উইকেট নিলেন।
১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কনওয়ে-লাথাম জুটি শুরুটা ভালোই করেন। কিন্তু ১৭ রান করার পর ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন কনওয়েন। এরপর ইয়ংকেও বড় রান করে দিলেন না অশ্বিন। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চা পানের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৮৫।
চা পানের বিরতির পর কিউয়ি ব্যাটারদের আগ্রাসনের মাত্রা বৃদ্ধি পায়। দ্রুত স্কোর বোর্ডে লিড বাড়ানোর লক্ষ্য নেয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। তৃতীয় সেশনে বল হাতে কিউয়ি ব্যাটারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন সুন্দরই। ৯ রানের মাথায় রাচিন রবীন্দ্রকে আউট করলেন। এরপর ড্যারিল মিচেলকে আউট করেলন ১৮ রানে। ক্রমশ শতরানের দিকে এগোনো কিউয়ি অধিনায়ক টম লাথামও আউট হলেন সুন্দরের বলে।
১৩৩ বলে ৮৬ রান করে আউট হলেন নিউজিল্যান্ড অধিনায়ক। দিনের শেষে ক্রিজে আছেন টম ব্লান্ডেল(৩০), গ্লেন ফিলিপস(৯)। বল হাতে ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন সুন্দর। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যেই ১০ উইকেট সুন্দরের নামের পাশে। ৬৪ রানে ১ উইকেট নিয়েছেন অশ্বিন। তৃতীয় দিনে দ্রুত নিউজিল্যান্ডতকে অল আউট করতে না পারলে চাপ আরও বাড়বে ভারতের উপর।












Click it and Unblock the Notifications