IND vs NZ: শূন্য রানে লজ্জার নয়া নজির ভারতের, কিউয়িদের বিরুদ্ধে রেকর্ড রোহিত-পন্থদের
মু্ম্বই টেস্টে জয়ে হাতছানি ভারতের সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথমবার চালকের আসনে ভারত। তৃতীয় দিনে ম্যাচে জয় তুলে নিতে পারে ভারত। সিরিজ হারলেও হোয়াইটওয়াশের লজ্জার হাত থেকে রক্ষা পাবে ভারত। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনারলের পথেও কিছুটা সুবিধা হবে।
বর্তমান টেস্ট হোক বা টি২০, প্রতিটি ম্যাচেই ঘটনার ঘনঘটা। প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হয় অথবা কোন কোন না মাইলস্টোন স্পর্শ করেন ক্রিকেটাররা। সব সময় সেই রেকর্ড বা মাইলস্টোন গর্বের হয় না, মাঝে মধ্যেই সেটা হয় লজ্জার। চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনই একটি লজ্জার মাইলস্টোন স্পর্শ করেছে ভারতীয় দল।

বিরাট কোহলি বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ০ রানে আউট হন, এছাড়াও সরফরাজ, কেএল রাহুল, আর অশ্বিন, জাদেজাও সেই ইনিংসে ০ রানে আউট হন। ভারত ৪৬ রানেই অল আউট হয়ে যায়। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ০ রান করেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
পুণে টেস্টে রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ প্রথম ইনিংসে ০ রানে আউট হন। এরপর দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হন ঋষভ পন্থ। মু্ম্বই টেস্টের প্রথম ইনিংসে তিন ভারতীয় ব্যাটার ০ রানে আউট হলেন। সরফরাজ খান ছাড়াও সিরাজ এবং আকাশ দীপও ০ রানে আউট হয়েছেন।
এরআগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১২ জন ব্যাটার ০ রানে আউট হয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে গেল। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের মধ্যেই যা আরও বড় লজ্জার এঊং উদ্বেগের কারণ ভারতীয় দলের জন্য।
IND vs NZ: ব্যাট বদল করেই রান আউট আকাশ, নেপথ্যে জড়িয়ে আছেন কোহলিও! সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা
ঘরের মাঠে বড় রানে ব্যর্থ হচ্ছেনরোহিত শর্মা, সেই সঙ্গে ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন কোহলিও। বিগত কয়েকটি ম্যাচ ধরেই ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত দুই মহারথীর। ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই আগ্রাসী ক্রিকেটের রণকৌশল নিয়েছেন গম্ভীর। কিন্তু এই ফলাফল তাঁকেও লজ্জা দেবে।












Click it and Unblock the Notifications