IND vs NZ: তৃতীয় দিনের সকালে জাদেজার ঘূর্ণি, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি রোহিত-বিরাটরা

পুণের মাঠে ম্যাচ বাঁচানোর কঠিন লড়াই ভারতীয় ব্যাটস্যানদের সামনে। তৃতীয় দিনের প্রথম সেশনের মধ্যেই দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে অল আউট করে দিলেন ভারতীয় বোলাররা। কিউয়িদের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৫৫ রানে। ফলে জয়ের জন্য ভারতকে করতে হবে ৩৫৯ রান।

মিচেল স্যান্টনার সাত উইকেটের দাপটে ভারতের প্রথম ইনিংসের সমাপ্তি হয় ১৫৬ রানে। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কনওয়ে-লাথাম জুটি শুরুটা ভালোই করেন। কিন্তু ১৭ রান করার পর ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন কনওয়েন। এরপর ইয়ংকেও বড় রান করে দেননি অশ্বিন।

৯ রানেই রাচিন রবীন্দ্রকে আউট করে দেন সুন্দর। এরপর ড্যারিল মিচেল আউট হন ১৮ রানে। ক্রমশ শতরানের দিকে এগোনো কিউয়ি অধিনায়ক টম লাথামও আউট হলেন সুন্দরের বলে। ১৩৩ বলে ৮৬ রান করেন নিাউজিল্যান্ড অধিনায়ক।

তৃতীয় দিনের সকালে টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ব্যাট হাতে নামেন। তৃতীয় দিনের সকালে কিউয়ি শিবিরে প্রথম ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। ৪১ রান করা ব্লান্ডেলকে আউট করলেন। এরপর মিচেল স্যান্টনার আউট হলেন ৪ রানে। জাদেজার বলে বুমরাহের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্যান্টনার। রানের খাতা খোলার আগেই টিম সাউদিকে ফেরালেন অশ্বিন। তাঁর ক্যাচ দুরন্তভাবে তালুবন্দি কর‌লেন রোহিত।

১ রান করেই জাদেজার বলে আউট হলেন এজাজ প্যাটেল। ০ রানে উইলিয়াম রান আউট হতেই কিউয়ি ইনিংসের যবনিকা পড়ল। সুন্দর চারটি, জাদেজা তিনটি, অশ্বিন দুটি উইকেট নেন। ভারতীয় ব্যাটারদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ।

বেঙ্গালুরুতে হারের পর পুণেতেও প্রবল চাপে ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানেই অল আউট করে দেয় ভারত। সাত উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ঘূর্ণি পিচ বানিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার রণকৌশল নেয় ভারত। কিন্তু টিম ইন্ডিয়ার রণকৌশল বুমেরাং হয়ে যায়। কারণ ওয়াশিংটন সুন্দরের পাল্টা মিচেল স্যান্টনারও সাত উইকেট নেন।১৯.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে সাত উইকেট সংগ্রহ করেছেন স্যান্টনার।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ১৫৬ রানেই প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ভারত। রোহিতের মতোই ব্যর্থ হলেন বিরাট, পন্থ,সরফরাজ, অশ্বিনরা কেউ রান পেলেন না। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জাদেজা। গিল এবং যশস্বী ৩০ রান করে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+