IND vs NZ: পুণেতে পিচ বুঝতে ভুল না করার অঙ্গীকার ভারতের, সুন্দরকে নিয়ে রোহিতরা নামবেন চার স্পিনারে?

IND vs NZ: বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। কিউয়িরা চাইবে এই টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে। ভারতের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচের দিকেই সকলের নজর। মনে করা হচ্ছে, স্লো টার্নার অপেক্ষা করছে দ্বিতীয় টেস্টের জন্য।

IND vs NZ

ভারত কি পুণেতে নামবে চার স্পিনার রেখে? এই প্রশ্ন জোরালো হয়েছে ভারতীয় দলে চার স্পিনার থাকা সত্ত্বেও ওয়াশিংটন সুন্দরকে ডেকে পাঠানোয়। দলে ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই বলেও দাবি করেছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাতেই জল্পনা, ভারতের স্পিন বিভাগে আসতে পারে বদল।

দুশখাতে সুন্দরকে দলে ডাকার কারণ স্পষ্ট করে বলেন, আমাদের দলে অক্ষর প্যাটেল আছেন। নিউজিল্যান্ড দলে চার বাঁহাতি ব্যাটার আছেন। তাঁদের থেকে দূরে বল রাখতে পারেন এমন কাউকে আমরা চাইছি। ওয়াশিংটন সুন্দর সাদা বলের ক্রিকেটের দলে ছিলেন। তাঁর দক্ষতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল।

ফলে বোঝাই যাচ্ছে, বাঁহাতি কিউয়ি ব্যাটারদের সমস্যায় ফেলার ভাবনা থেকেই সুন্দরকে দলে আনা। বেঙ্গালুরু টেস্টে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। পুণেতে ঘূর্ণি পিচ হলে চার স্পিনার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

দুশখাতে এদিন যখন সাংবাদিক বৈঠক করেন তখনও অবধি তিনি পিচ দেখেননি। তবে বললেন, বেঙ্গালুরুতে পিচের চরিত্র বুঝতে ভুল হয়েছিল। তবে বড় কোনও ভুল নেয়। পরিবেশই পরিস্থিতি কঠিন করে দিয়েছিল। তবে এবার আর সেই ভুল হবে না। পিচ বুঝে, সেইমতো প্রস্তুতি সেরে সেরা একাদশই নামানোর কথা বলেন দুশখাতে।

লোকেশ রাহুল যেমন খারাপ ব্যাটিং করছে না বলে মনে করছে ভারতীয় শিবির, তেমনই উইকেট না পেলেও মহম্মদ সিরাজের বোলিংয়েও খুশি টিম ম্যানেজমেন্ট। সরফরাজ ও রাহুলের মধ্যে যে জায়গা দখলের প্রতিযোগিতা চলছে সেটা স্বীকার করেছেন দুশখাতে। তবে বড় রান না পেলেও রাহুল টেকনিক্যালি খারাপ ব্য়াটিং করছেন, এমনটা মানছে না টিম ম্যানেজমেন্ট।

দুশখাতে এদিন জানান, অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে বিশেষ করে জোরে বোলারদের ওয়ার্কলোড ম্যানেজ করা হচ্ছে। আকাশ দীপও ভালোই বোলিং করছেন। তবে দুশখাতে নিশ্চিত নন ভারত কতজন জোরে বোলার নিয়ে পুণে টেস্ট খেলতে নামবে। সে কারণেই অনেকে মনে করছেন, শ্রীলঙ্কা স্পিনে নাস্তানাবুদ হওয়া কিউয়িদের ঘূর্ণি পিচে বেকায়দায় ফেলতে ভারত স্পিনার সংখ্যা বাড়িয়েই নামতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+