IND vs NZ: স্যান্টনার সাত উইকেট, প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে চাপে পড়ল টিম ইন্ডিয়া
বেঙ্গালুরুর পর পুণে, ফের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতের। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৫৯ রানের জবাবে ভারতের সংগ্রহ ১৫৬ । ১০৩ রানে পিছিয়ে থেকে চাপে পড়ে গেল ভারত।
১৬ রানে ১ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে খেলতে নেমেছিল ভারত। প্রত্যাশা ছিল ভারত বড় রান তুলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াবে। কিন্তু সেই প্রত্যাশা তো পূরণ হলই না একইসঙ্গে অতিরিক্ত আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে ১৫৬ রানেই প্রথম ইনিংসের সমাপ্তি হল ভারতের।

প্রত্যাশা ছিল পন্থ এবং সরফরাজের উপর। কারণ বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে তাঁরা মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। কিন্তু নিউজিল্যান্ড স্পিনারদের ঘূর্ণির সামনে ঋষভ পন্থ টিকতে পারেননি কেউই। মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপসদের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। পন্থ ১৮ এবং সরফরাজ ১১ রান করে আউট হলেন।
অশ্বিনও চার রান করে ফিরলেন। এরপর সুন্দরকে সঙ্গী করে জাদেজা আক্রমণাত্বক খেলতে থাকেন। কিন্তু জাদেজা ৩৮ রান করে ফিরতেই ভারতের আশা শেষ।কঠিন সময়েও আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন জাড্ডু। ৪৬ বলে ৩৮ রান করেন জাদেজায় তিনটি চার এবং দুটি ছক্কা মারেন। কঠিন সময়ে ডিফেন্স করা নয় বরং পাল্টা আক্রমণকেই হাতিয়ার করেন জাদেজা।
বল হাতে সাত উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও আক্রমণাত্বক খেলতে থাকেন ওয়াশিংটন সুন্দর। তিনিও চালিয়ে ব্যাট করতে থাকেন। ২১ বেল ১৮ রান করে অপরাজিত থাকেন সুন্দর। আকাশ দীপ ৫ বলে ৬ এবং বুমরাহ ০ রানে আউট হলেন. ১৫৬ রানে অল আউট হল ভারত। মিচেল স্যান্টনার ৫৩ রানে সাত উইকেট নিলেন। ২৬ রানে ২ উইকটে নিলেন গ্লেন ফিলিপস। ১টি উইকেট পেলেন সাউদি।
স্পিনিং উইকেট বানিয়ে পুণের মাঠে নিউজিল্যান্ডকে চাপে ফেলার রণকৌশল নিয়েছিল ভারত, কিন্তু ভারতের অস্ত্রে ভারতকেই ঘায়েল করল কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে বড় রান তুলে ভারতকে চাপে ফেলাই লক্ষ্য নিউজিল্যান্ডের।












Click it and Unblock the Notifications