IND vs NZ: ‘ব্যক্তিগত নয়, ব্যর্থতা দলগত’, সিরিজ হারের পর কী জানালেন ‘হতাশ’ রোহিত শর্মা?

বেঙ্গালুরু হারের পর পুণেতে প্রত্যাশা ছি‌ল ভারতীয় দল সমতা ফেরাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে রোহিত শর্মার দল। একরাশ লজ্জা নিয়েই পুণেতে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া। হতাশ গোটা ভারতীয় শিবির। দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। দলের হতাশার ছবিটাই ধরা পড়ল অধিনায়ক রোহিত শর্মার চোখে মুখে।

প্রথমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের খারাপ পারফরম্যান্স এবং হার নিয়ে মুখ খুললেন, এরপর দীর্ঘ সময় ধরে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন সামলালেন রোহিত। ক্রিকেট দলগত খেলা, জিতলে যেমন দলগত সাফল্য তেমন‌ই হারলেও দলের সবাইকেই দায়িত্ব নিতে হবে, পুণেতে এটা স্পষ্ট করে দিলেন রোহিত শর্মা।

ম্যাচ তথা সিরিজ হারের কিছুক্ষণ পরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'এই ফলাফল হতাশাজনক। প্রত্যাশা করিনি এমন ফলাফল হতে পারে, নিউজিল্যান্ড আমাদের থেকে সব দিক থেকে ভালো ক্রিকেট খেলেছে, আমরা চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছি। তাই ফলাফল মেনে নিতেই হবে।'

পুণেতে দুই ইনিংসেই হতাশাজনক পারফরম্যান্স করেন ভারতীয় ব্যাটসম্যানরা। ম্যাচ হারের পর দলের ব্যাটিং ব্যর্থতা মেনে নিলে রোহিত। তিনি বলেন, আমরা ভালো ব্যাট করিনি, বোর্ডে বেশি রান তুলতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা , টেস্ট জিততে ২০ উইকেট লাগে। কিন্তু ব্যাটারদের স্কোরবোর্ডে পর্যাপ্ত রান করতে হয়। সেটা আমরা করতে পারেননি। ক্রমাগত চাপের মুখে ব্যাটারা চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছে।'

ম্যাচ তথা সিরিজ হারলেও ক্রিকেটারদের নিয়ে বাড়তি সমা‌লোচনা করতে নারাজ রোহিত। সতীর্থদের আগলে রেখে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'এরআগে এই ক্রিকেটাররাই এতগুলো সিরিজে ভারতকে জিতিয়ে এনেছেন, ফলে তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। একটা সিরিজে আমাদের বিপর্যয় ঘটেছে কিন্তু তারজন্য ক্রিকেটারদের সমালোচনা করা যায় না। আমাদের আরও বেশি চিন্তা ভাবনা করতে হবে। ক্রিকেটারদের ভাবতে হবে তাঁরা কীভাবে খেলবেন? হয়ত সব ম্যাচে পরিকল্পনা কার্যকর হবে না। কিন্তু একটা পরিকল্পনা করেই দলের জন্য এগোতে হবে।'

দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'দেশের মাটিতে ভারতীয় দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। এটা মিডিয়া তৈরি করেনি। ভারতীয় দল ভালো খেলতে খেলতে নিজেদের এমন উচ্চতায় নিয়ে গিয়েছে যে এই ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর আমাদের বিপর্যয় ঘটল, সাফল্যের মতো ব্যর্থতাকেও গ্রহণ করতে হয়। সেটা নিয়ে শিক্ষা নিয়ে এগোতে হয়।' তবে হার নিয়ে খুব বেশি ময়নাতদন্ত হবে না বলেই জানান রোহিত।

একইসঙ্গে রোহিত আরও বলেন, 'এটা শুধু ব্যাটসম্যানদের ব্যর্থতা নয়, আমি আবারও বলছি গোটা দলের ব্যর্থতা। বোলারদেরও দায়ি্ত্ব নিতে হবে। দলগতভাবে এই ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি।' সুন্দর প্রসঙ্গে রোহিত বলেন, 'ওয়াশিংটন‌ নিদজের যোগত্যা প্রমাণ করেছে। ও প্রত্যাশার থেকেও ভালো পারফরম্যান্স করেছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+