Ind vs NZ, ICC CWC 2023: বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের কীর্তি ধুলোয় মেশালেন বিরাট কোহলি, গড়লেন কোন নজির?
Ind vs NZ, ICC CWC 2023: বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। এই প্রথম আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপ নক-আউটে অর্ধশতরান হাঁকালেন কিং কোহলি।
এরপর দুরন্ত ফর্ম অব্যাহত রেখেই ৮০ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই সচিনের ২০ বছর আগের নজির ভেঙে দিলেন কিং কোহলি। এদিন শতরান পূর্ণ করলেই সবচেয়ে বেশি ওডিআই শতরানের বিশ্বরেকর্ডটিও সচিনের থেকে ছিনিয়ে নেবেন কিং কোহলি।

সচিন ২০০৩ সালে ১১ ম্যাচে একটি শতরান ও ৬টি অর্ধশতরানের সাহায্যে ৬৭৩ রান করেছিলেন। গড় ছিল ৬১.১৮, স্ট্রাইক রেট ৮৯.২৫। বিরাট কোহলি চলতি বিশ্বকাপের দশম ম্যাচেই সচিনের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন। এখনও অবধি তাঁর ব্যাটিং গড় ১০০-র উপর, স্ট্রাইক রেট নব্বইয়ের কাছাকাছি। ২টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন এখনও পর্যন্ত।
২০০৭ সালের বিশ্বকাপে ম্যাথু হেডেন ১১ ম্যাচে করেছিলেন ৬৫৯। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত শর্মা ৯ ম্যাচে ৬৪৮ করেছিলেন। সেবারই ডেভিড ওয়ার্নার ১০ ম্যাচে ৬৪৭ রান করেছিলেন। শাকিব আল হাসান ২০১৯ সালের বিশ্বকাপেই ৮ ম্যাচে ৬০৬ রান করেছিলেন। বিশ্বকাপের কোনও সংস্করণে ৬০০ রান করা ব্যাটারদের তালিকায় এবার নিজের নাম লেখালেন কোহলি।
ভারত এদিন টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করছে। ৩৬ ওভারেই পেরিয়ে গিয়েছে আড়াইশো রান। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে ১ উইকেটে ৮৪ রান তুলেছিল ভারত। ১২.২ ওভারে ১০০ রান পূর্ণ হয়। দেড়শো রান এসে যায় ১৯.৪ ওভারে। ২৮.১ ওভারে দুশো রান পূর্ণ হয়। ৩৫.১ ওভারেই আড়াইশো।
রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রানে আউট হয়েছেন। শুভমান গিল রিটায়ার্ড হার্ট হন ৬৫ বলে ৭৯ রান করে। তারপর থেকেই দলকে টেনে নিয়ে যাচ্ছেন কোহলি ও শ্রেয়স আইয়ার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications