Ind vs NZ, ICC CWC 2023: ভারতের বিরুদ্ধে ফের শতরান মিচেলের, উইলিয়ামসনকে ফিরিয়ে স্বস্তি রোহিতদের
Ind vs NZ, ICC CWC 2023: চলতি বিশ্বকাপে ভারতকে লিগ পর্বে একমাত্র বেগ দিয়েছিল নিউজিল্যান্ড। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পাল্টা জবাব দিচ্ছে কিউয়িরা।
ধরমশালার পর মুম্বইয়েও ভারতের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে শতরান হাঁকালেন ড্যারিল মিচেল। ভারতীয় বোলিংকে এদিনও বড় পরীক্ষার মুখে ফেলেছে নিউজিল্যান্ড। তবে মিচেলের শতরান পূর্ণ করার পরের বলেই আউট হয়েছেন কেন উইলিয়ামসন। যা স্বস্তি দিচ্ছে মেন ইন ব্লুকে।

২৮.৫ ওভারে জসপ্রীত বুমরাহর বলে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিড অনে মিস করেছিলেন মহম্মদ শামি। তারপর আরও বিপজ্জনক হয়ে উঠছিলেন কিউয়ি অধিনায়ক। নিউজিল্যান্ড যখন হিসেব কষে লক্ষ্য়ের দিকে এগিয়ে চলেছে তখন শামির সেই বিধ্বংসী বোলিংই ম্য়াচে ফেরাল ভারতকে। প্রথমে আউট করলেন উইলিয়ামসনকে, ২ বল পরই টম লাথামকে।
৩৩তম ওভারটি এই ম্যাচের অন্যতম নাটকীয়। প্রথম বলেই ড্যারিল মিচেল এক রান নিয়ে শতরান পূর্ণ করেন। ৮৫ বলে পেলেন বিশ্বকাপের দ্বিতীয় শতরান। এর পরের বলেই বড় শট খেলতে গিয়ে ডিপ স্কোয়ারে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দেন উইলিয়ামসন। কেরিয়ারের শততম ওডিআই ম্যাচে এটি বিশ্বকাপে এটি শামির ৫০তম উইকেট।
এর পরের বলে কোনও রান নিতে পারেননি টম লাথাম। পরের বলেই পরিষ্কার লেগ বিফোর। শামির এই ওভারটি হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্টও। মাত্র ১ রান দেন, তুলে নেন ২ উইকেট। নিউজিল্যান্ডের স্কোর এই ওভারের পর দাঁড়ায় ৪ উইকেটে ২২০। প্রথম ১০ ওভারে কিউয়িরা স্যুইং ও সিম বোলিংয়ের মোকাবিলা করে ২ উইকেটে ৪৬ তুলেছিল।
পরের ১০ ওভারে শিশির পড়েনি। বল ঘুরছিল। তবু কোনও উইকেট না খুইয়ে ৭৮ রান তোলে নিউজিল্যান্ড। ২১ থেকে ৩০ ওভারের মধ্যে আসে ৭৫ রান, কোনও উইকেট না খুইয়েই। জলপানের বিরতিতে ৩১ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ২১৩। সেখান থেকে ৩২.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২২০। এই চাপ কিউয়িদের পক্ষে কাটানো মুশকিল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারের প্রথম বলটিতেই ডেভন কনওয়ের উইকেট তুলে নিয়েছিলেন শামি। অষ্টম ওভারের চতুর্থ বলে তুলে নেন রাচিন রবীন্দ্রর উইকেট। দুজনেই ব্যক্তিগত ১৩ রানে কট বিহাইন্ড। ৩৯ রানে ২ উইকেট পড়ার পর দলকে ২২০ অবধি নিয়ে যান উইলিয়ামসন ও মিচেল। এরপর সেই শামিই জোড়া ধাক্কা দিয়ে অস্বস্তি বাড়ালেন কিউয়িদের। উইলিয়ামসন ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে করেন ৭৩ বলে ৬৯।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications