Ind vs NZ ICC CWC 2023: বিশ্বকাপে পিচ বিতর্ক! ভারতকে সুবিধা করে দিতেই কি বারবার উইকেট বদল?
Ind vs NZ ICC CWC 2023: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পিচ বিতর্ক! অভিযোগ উঠছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সুবিধা করে দিতেই কি এই রদবদল?
প্রথমে যে পিচে বিশ্বকাপের সেমিফাইনাল হবে বলে ঠিক ছিল, আচমকাই তা বদলে গিয়েছে। গোটা বিষয়ে আইসিসির পিচ পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসন প্রবল অসন্তুষ্ট বলে ফাঁস হওয়া ই-মেলে স্পষ্ট বলে দাবি করেছে ডেইলি মেল।

জানা গিয়েছে, পূর্ব পরিকল্পনামতো আজকের ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি সাত নম্বর পিচে হওয়ার কথা ছিল। যেখানে চলতি বিশ্বকাপে কোনও ম্যাচ হয়নি। এই পিচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামের একেবারে মাঝে অবস্থিত। কিন্তু আচমকাই সেই পরিকল্পনা বদলে গিয়েছে। ঠিক হয়েছে, ছয় নম্বর পিচে আজকের সেমিফাইনাল খেলা হবে।
এই পিচটি স্টেডিয়ামের একেবারে মাঝে নয়। ফলে দুই দিকের বাউন্ডারির মাপে ফারাক থাকতে পারে। এই পিচে লিগ পর্বে দুটি ম্যাচ হয়েছে। ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এখানে ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছিল। এরপর ২ নভেম্বর এই পিচেই ভারত ৩০২ রানে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কার বিরুদ্ধে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, ৬-৮-৬-৮-৭ এই রোটেশনে ওয়াংখেড়েতে বিশ্বকাপের ম্য়াচগুলি হবে। প্রথম চারটি ম্যাচে সেই রোটেশন মানা হলেও সেমিফাইনালে তা মানা হচ্ছে না। ভারতীয় স্পিনারদের সুবিধা করে দিতেই পিচ বদল হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু হয়েছে। এমনকী আমেদাবাদের পিচ নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
বিশ্বকাপ নিয়ে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোন পিচে খেলা হবে তা নির্বাচন ও তৈরির দায়িত্ব থাকে সংশ্লিষ্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের। সেই সংস্থার মাঠকর্মীদের সঙ্গে একযোগে কাজ করেন আইসিসির পিচ পরামর্শদাতা অ্যাটকিনসন। কিন্তু এবারের বিশ্বকাপে যা চলছে তাতে অ্যাটকিনসন অসন্তুষ্ট বলে ডেইলি মেল দাবি করছে।
সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখ না করা হলেও সাত নম্বর পিচে ম্যাচ আয়োজনে সমস্যা আছে বলে অ্যাটকিনসনকে শুধু জানানো হয়েছে। আবার আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ সাত নম্বর পিচে খেলা হয়েছে বলে অ্যাটকিনসনকে জানানো হয় বলে অভিযোগ। কিন্তু সেটি খেলা হয়েছে পাঁচ নম্বর পিচে। এতেই জটিল হয়েছে পরিস্থিতি।
পাঁচ নম্বর পিচে একটি ম্যাচ হয়েছে। ফলে সেখানেই ফাইনাল হোক, চান অ্যাটকিনসন। কিন্তু রবিবারের ফাইনাল ছয় নম্বর পিচে হবে বলে অ্যাটকিনসনকে গত সপ্তাহে জানানো হয়েছে। সেই পিচে ইতিমধ্যেই দুটি ম্যাচ হয়েছে। এখানেও ভারতীয় স্পিনারদের সুবিধা করে দিতে আইসিসির পিচ-পরিকল্পনায় বদল আসার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্য়াচ, যাতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, তা খেলা হয়েছিল পূর্বনির্ধারিত ছয় নম্বর পিচেই। কিন্তু তারপর আমেদাবাদে যতগুলি ম্যাচ হয়েছে তার কোনওটিই রোটেশন সূচি মেনে হয়নি। সূত্রের খবর, এর কারণ জানতে চাইলে বিসিসিআই বল ঠেলছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের দিকে। জিসিএ বলছে টিম ম্যানেজমেন্টের ইচ্ছা অনুযায়ী বিসিসিআইয়ের নির্দেশ এসেছে।
ফাঁস হওয়া ই-মেলে অ্য়াটকিনসন অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, সম্ভবত এই প্রথম কোনও বিশ্বকাপ ফাইনাল পূর্বনির্ধারিত পিচে হবে না। টিম ম্যানেজমেন্ট বা আয়োজক দেশের বোর্ডের ইচ্ছা মোতাবেক পিচ বাছাই করে তা তৈরি করা হবে। অ্যাটকিনসন বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মতো আসরে কোনও দলকে পিচ নিয়ে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া কাম্য নয়। তবে তা হলে তো!
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications