IND vs NZ: বিরাটরা না পারলেও ধারাবাহিকতা দেখিয়েছিলেন সচিন-দ্রাবিড়রা, ২ প্রজ‌ন্মের সিনিয়রদের পারফরম্যান্স জানুন

পূর্বসূরিদের সঙ্গে বর্তমান প্রজ‌ন্মের তুলনা প্রায়শই চলে। বিশেষ করে সাফল্য এবং ব্যর্থতার ক্ষেত্রে। নিউজিল্যান্ড সিরিজ চরম ব্যর্থ হয়েছে ভারতীয় দল। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এমনকি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিগত কয়েক বছর ধরেই ব্যাট হাতে এই দুই মহারথীর ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

রোহিত এবং কোহলিকে টেস্ট ক্রিকেটে ব্যাটিং গ্রেটদের ভারতের গর্বিত ঐতিহ্যের উত্তরসূরি হিসাবে দেখা হয়। কারণ সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ আগের প্রজন্মে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাদের অবসরের পর ভারতীয় ক্রিকেটের ব্যাটিংয়ের হাল ধরেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিং কোহলি একটি দুর্দান্ত কেরিয়ার শুরু করেছিলেন, সচিনের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠাও করেন। এরপর টেস্টে আর্বিভাব হয় রোহিতের ।

কিন্তু অভিজ্ঞ জুটি গত তিন বছরে ধরেই ব্যাট হাতে ধারাহিকতা দেখাতে পারছেন না। বর্তমানে রোহিতের বয়স ৩৭ এবং কোহলির বয়স ৩৬। তাঁদের মতো বয়সে(মূলত ৩২ থেকে ৩৫) টেস্টে কেমন পারফরম্যান্স করেছিলেন সচিন, দ্রাবিড় এবং লক্ষ্মণরা? এই প্রতিবেদেন দুই প্রজন্মের তারকাদের পারফরম্যান্সই তুলে ধরে হচ্ছে।

বিরাট কোহলির বয়স যত বাড়ছে ততই ফর্ম যেন নীচের দিকে নামছে। ২০২২ সালে কোহলি(৩২ বছর বয়সে) ছয় ইনিংসে ২৬৫ রান করেছিলেন, গড় ছিল ২৬.৫০। ২০২৩ সালে কোহলি সারা বছরে টেস্টে ৬৭১ রান করেন। গড় ছিল ৫৫.৯১। দুটি শতরান করেছিলোন। কোহলি গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। বছরভর ছয় টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২৫০ রান। গড় ২২.৭২।

২০২২ সালে রোহিত দুটি টেস্ট ম্যাচ খেলে করেছি‌লেন ৯০ রান, গড় ছিল ৩০.০০। ২০২৩ সালে আট টেস্ট ম্যাচ খেলে রোহিত করেন ৪৫৪ রান, গড় ৪১.৯২। চলতি বছরে কোহলির মতোই একই অবস্থা রোহিত শর্মার। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে রোহিত করেছেন ৯১ রান। বছরে ১১টি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮৮ রান। গড় ২৯.৪০।

২০০৬ সালে ৩২ বছরে পা দেন সচিন সেই বছরে ৮ টেস্টে তাঁর গড় ছিল ২৪.২৭। ২০০৭ সালে ৭৭৬ রান করেন, ২০০৮ সালে ১৩ টেস্টে ১০৬৩ রান করেন। ২০০৯ সালে ৫৪১ রান করেন,। ২০১০ সালে ১৫৬২ এবং ২০১১ সালে ৭৫৬ রান করেন সচিন।

SA vs IND: সূর্যদের মিশন দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়া দেশ সম্পর্কে প্রশ্নোত্তরে মাতলেন অর্শদীপরা? দেখুন ভিডিও
রাহুল দ্রাবিড় ২০০৬ সালে ১২ টেস্টে ১০৯৫ রান করেন। ২০০৭ সালে ১০ টেস্টে ৬০৬ এবং ২০০৮ সালে ১৫ টেস্টে ৮০৫ রান করেন। ২০১০ সালে ৭৭১ রান করেন। ২০১১ সালে ১২ টেস্টে ১১৪৫ রান করেন। লক্ষ্মণের ৩৩ বছর শুরু হয় ২০০৮ সালে। সেই বছর ১৫ ম্যাচে ১০৮৬ রান করেন। ২০০৯ সালে ৪৭১ রান করেন, ২০১০ সালে ৯৩৯ রান করেন।

পরিসংখ্যান বলছে বিরাট রোহিতদের বয়সে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে গিয়েছেন তাঁদের পূর্বসূরিরা। কোহলিরা কি চাপ নিতে ব্যর্থ হচ্ছেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+