IND vs NZ: মুম্বইয়ের পিচ অবাক করেছে অশ্বিনকে, নিরাপদ লক্ষ্যমাত্রা নিয়ে কী জানালেন তারকা স্পিনার?

প্রথম দুই টেস্ট হেরে ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে ভারত। কিন্তু সিরিজে প্রথমবার চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের শেষেই মুম্বই টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করছে টিম ইন্ডিয়া।সৌজন্যে অশ্বিন জাজেদার দুরন্ত বোলিং। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বল হাতে জ্বলে উঠলেন অশ্বিন এবং জাদেজা।

শনিবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৭১। ফলে আপাতত কিউয়িরা এগিয়ে ১৪৩ রানে। রবিবার প্রথম সেশনে দ্রুত প্রতিপক্ষের একটি উইকেট ফেলে ব্যাট করতে নামাই লক্ষ্য ভারতের। কিন্ত কত রান হলে ভারত সহজেই ম্যাচ জিততে পারবে? দিনের শেষে সম্প্রচারকারী চ্যানেলের সামনে এই বিষয়ে নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন অশ্বিন।


নিরাপদ লক্ষ্যমাত্রা যে পিচে কিছু নেই সেটা উল্লেখ করতে ভুল করলেন না অশ্বিন। তাঁর কথায়, এই পিচে ব্যাট করা কখনই সহজ নয়। ফলে লক্ষ্যমাত্রা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে আমাদের ব্যাটাররা ভালো খেলছেন, তাঁরা লক্ষ্যমাত্রা পূরণ করে দলকে জেতাতে পারবেন বলে আমি আশাবাদী।'

পুণে এবং মম্বইয়ের পিচ সম্পর্কে অশ্বিনের মূল্যায়ন, 'পুণের পিচে অতিরিক্ত বাউন্স ছিল এখানে যেটা অনুপস্থিত। আমি এই মাঠে অনেক দিন ধরেই খেলছি। কিন্তু এই ধরনের উইকেট দেখে কিছুটা অবাকই হয়েছি।' শনিবার কিউয়ি ক্রিকেটার মিচেলের দুরন্ত একটি ক্যাচ নেন অশ্বিন, যা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

দিনের শেষে এই নিয়ে অশ্বিন বলেন, 'আমি অনেক বছর ধরে ক্রিকেট খেলছি, খুব বেশি ক্যাচ হাত থেকে ফস্কেছি বলে মনে করতে পারছি না।' অশ্বিন এই ইনিংসে এখনও পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন।

আর অশ্বিন ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে টেস্টে ম্যাচে সর্বাধিক উইকেট শিকারী। এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা ৭৫। দ্বিতীয় স্থানে আছেন রিচার্ড হ্যাডলি তাঁর উইকেট সংখ্যা ৬৫। বিষেণ সিং বেদী এই সিরিজে নিয়েছেন ৫৭ উইকেট। অশ্বিন ১৩ ইনিংসে ৪১ উইকেট ওয়াংখেড়েতে, এই মাঠে অনিল কুম্বলের উইকেট সংখ্যা ৩৮।

বেঙ্গালুরু হারের পর পুণেতে প্রত্যাশা ছি‌ল ভারতীয় দল সমতা ফেরাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। একরাশ লজ্জা নিয়েই পুণেতে মাঠ ছাড়তে হয় টিম ইন্ডিয়াকে। দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের স্বাদ পেয়েছ ভারত। শেষ ম্যাচে সম্মানের লড়াইয়ে জিততে পারে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+