IND vs NZ: ভারত সবচেয়ে বেশি কত রান তাড়া করে টেস্ট জিতেছে? চতুর্থ ইনিংসে দলগত সর্বাধিক রানই বা কত?

IND vs NZ: পুণে টেস্ট জিততে এবং এক যুগ পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হার এড়াতে ভারতকে তুলতে হবে ৩৫৯ রান। আগ্রাসীভাবে শুরু করলেও লাঞ্চের পর তিন উইকেট খুইয়েছে ভারত।

চতুর্থ ইনিংসে ভারত চারশোর উপর রান তুলেছে ৩ বার। তার মধ্যে একটিতে জয়, একটি হার, একটি ড্র।

IND vs NZ

টেস্টে রান তাড়া করতে ভারতের সবচেয়ে বেশি জয়টি এসেছিল পোর্ট অব স্পেনে। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের টার্গেট ছিল ৪০৩। চার উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নিয়েছিল বিষেণ সিং বেদীর ভারত। সুনীল গাভাসকর ১০২ ও গুন্ডাপা বিশ্বনাথ ১১২ রান করেছিলেন। মোহিন্দর অমরনাথ ৮৫ রানে অপরাজিত ছিলেন।

দেশের মাটিতে ভারতের টেস্টে রান তাড়া করে সবচেয়ে বড় এসেছিল চেন্নাইয়ে। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সামনে ছিল ৩৮৭ রানের টার্গেট। মহেন্দ্র সিং ধোনির ভারত চার উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। সচিন তেন্ডুলকর অপরাজিত ছিলেন ১০৩ রানে। যুবরাজ সিং ৮৫ রানে অপরাজিত ছিলেন।

এ ছাড়া ভারত আর সাড়ে তিনশোর উপর টার্গেট তাড়া করে কখনও জিততে পারেনি। পুণে টেস্ট ভারত জিতলে নিঃসন্দেহে তা অন্যতম বড় কীর্তি হিসেবে উল্লিখিত থাকবে। ২০২১ সালে ব্রিসবেনে ভারত ৩২৮ রানের টার্গেট তাডা করে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়েছিল। শুভমান গিল করেছিলেন ৯১। ৮৯ রানে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ।

চতুর্থ ইনিংসে ভারতের সর্বাধিক রানের নজির রয়েছে ১৯৭৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ৪৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত থেমেছিল ৪৪৫ রানে। ১৯৭৯ সালে ওভাল টেস্টে জিততে ভারতের টার্গেট ছিল ৪৩৮। ভারত ৮ উইকেটে ৪২৯ তোলে, টেস্টটি ড্র হয়ে যায়।

২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত করেছিল ৩৯৭। ১৯৫৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল ভারত অল আউট হয়েছিল ৩৭৬ রানে। ২০১৪ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত করে ৩৬৬।

১৯৪৯ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ভারত ৩৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩৫৫ তোলার পর টেস্টটি ড্র হয়ে যায়। ১৯৬৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়া ভারতকে দিয়েছিল ৩৯৫ রানের টার্গেট। ভারত গুটিয়ে যায় ৩৫৫ রানে। এ ছাড়া চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ভারত আজ অবধি আর কখনও সাড়ে তিনশো রান করতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+