IND vs NZ: কানপুরের জয় উপভোগ করলে মেনে নিতে হবে বেঙ্গালুরুর পরাজয়, দলের রণকৌশল নিয়ে সপাটে জবাব গম্ভীরের
বেঙ্গালুরু অতীত, টিম ইন্ডিয়ার মিশন এবার পুনে। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে পুনে টেস্টে সমতা ফেরানোর লক্ষ্যে ঝাঁপাতে চাইছে টিম ইন্ডিয়া। হারের ভয়ে রক্ষণাত্বক খেলা নয়, এই ভারতীয় দল আক্রমণাত্বক খেলতেই ভালোবাসে। কানপুরে আগ্রাসী খেলে যেমন ম্যাচ জিতে নিয়েছিল তেমনই বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যান রোহিতরা, পুনে টেস্টের আগে এই দুই প্রসঙ্গে উঠে এল গৌতম গম্ভীরের মুখে।
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত। কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ ড্র করার কোনও মানসিকতা দেখায়নি। বরং ম্যাচের যাতে ফলাফল হয় সেই অনুযায়ী খেলেছিল। এই প্রসঙ্গে গম্ভীর উল্লেখ করেছেন, বেঙ্গালুরুর পরাজয় আমাদের মেনে নিতে হবে। কিন্তু ভারতীয় দল খেলার স্টাইলে কোনও পরিবর্তন করবে না।

গম্ভীর একইসঙ্গে উল্লেখ করেছেন, 'বেঙ্গালুরুতে হারের মধ্যেও অনেক ইতিবাচক দিক ছিল। ৪৬ রানে অল আউট হওয়ার পরও আমরা টেস্ট ম্যাচ জিততে চেয়েছিলাম, আমরা কখনই ম্যাচ ড্র করার মানসিকতা দেখায়নি। এবং আমরা এই ধরনের ক্রিকেট খেলতে চাই।'
গম্ভীর এরক পাশাপাশি দলের রণকৌশল সম্পর্কে বলেছেন, আমি আগেই বলেছিলাম যে আমাদের প্রথম পরিকল্পনা টেস্ট ম্যাচ জেতা, এবং দ্বিতীয় বিকল্পটি হল ড্র। আপনি যদি বেঙ্গালুরু দ্বিতীয় ইনিংসটিও দেখেন, তবে লক্ষ্য করবেন কেবল আড়াই দিন খেলার কোনও উদ্দেশ্য ছিল না। আমরা কঠিন পরিস্থিতিতে জয়ের পরিকল্পনা করেছিলাম।'
ভারতীয় দলের হেড কোচ বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা সম্ভবত ১০০ রান দূরে ছিলাম, তাই আমি মনে করি না যে ৪৬ রানে আউট হওয়ার পরেও অনেক দল এমনভাবে ভাবে আড়াই দিনেরও বেশি সময় ধরে ব্যাট করতে পারে, এটাই আমাদের দলের ক্রিকেটের মান যা আমরা এগিয়ে যেতে চাই।'
IND vs NZ: বোলিং কোচ হয়ে উঠলেন নেট বোলার, রাহুলকে সাহায্য করতে ভিন্ন ভূমিকায় মরকেল, দেখুন ভিডিও
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের জন্য ভারত কোনও ভাবেই ম্যাচ ড্র করতে চায় না। জয়ই একমাত্র পাখির চোখ।












Click it and Unblock the Notifications