IND vs NZ: পন্থ-গি‌লের খেলা নিয়ে গম্ভীর দি‌লেন বিরাট আপডেট, প্রথম একাদশ নিয়েও মুখ খুললেন হেড কোচ

আগামীকাল অর্থ্যাত বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-নিজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। বেঙ্গালুরুতে হারের পর সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামছে টিম ইন্ডিয়া। কেমন হবে ভারতের প্রথম একাদশ? উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে? ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বিরাট আপডেট দিলেন কোচ গৌতম গম্ভীর।

বেঙ্গালুরু টেস্টে হাঁটুর চোট পান ঋষভ পন্থ। চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা নিয়েই অনিশ্চয়তা ছিল পন্থের। দ্বিতীয় দিনের শেষ বেলায় চোট পান ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। ফলে ভারতীয় দলের বোলিং ইনিংসে বেশিরভাগ সময়টাই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি পন্থ। পন্থের পরিবর্তে জুরেল গোটা ম্যাচে ভালোই কিপিং করেন।

পন্থকে নিয়ে চলা যাবতীয় জল্পনার অবসান ঘটালেন গৌতম গম্ভীর নিজেই। ম্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীর পন্থ প্রসঙ্গে জানালেন, 'পন্থ সম্পূর্ণ ফিট আছেন, আগামীকাল উইকেটরক্ষকের ভূমিকায় পন্থই থাকবেন।' বেঙ্গালুরু টেস্টে চোটের জন্য খেলতে পারেননি শুভমান গিল। আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন গিল?

গিল প্রসঙ্গে গম্ভীর জানিয়েছেন, 'গিল শেষ ম্যাচে চোটের জন্য খেলতে পারেনি। এখনও ও ভালো অনুভব করছে। আমরা এখনও প্রথম একাদশ নির্ধারণ করিনি। আগামীকাল সকালে প্রথম একাদশ নির্ধারণ করব। যদিও টিম ম্যানেজমেন্ট মনে করে গি‌লকে খেলানোর প্রয়োজনীয়তা আছে তবে সে খে‌লবে।'

কেএল রাহুল একেবারেই ছন্দে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ০ এবং ১২ রান করেছিলেন রাহুল। ফলে পুনে টেস্টে তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন আছে। সমাজ মাধ্যমে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। কিন্তু কঠিন সময়েও যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাহুলের পাশেই আছে তা আরও একবার পরিষ্কার করে দিলেন গম্ভীর।

ভারতীয় দলের হেড কোচ বলেছেন, সোশ্যাল মিডিয়া প্রথম একাদশ নির্ধারণ করে না। সোশ্যাল মিডিয়া বা বিশেষজ্ঞরা কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ নয়, টিম ম্যানেজমেন্ট কী ভাবছে তা গুরুত্বপূর্ণ। কানপুরের কঠিন পিচে রাহুল একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। হ্যাঁ, তিনি বড় রান করতে চান। আর এই টিম ম্যানেজমেন্ট রাহুলের পাশেই আছে।' একইসঙ্গে ওয়াশিংটন সুন্দরকেও নিয়েও মুখ খোলেন গম্ভীর। তাঁকে খেলানোর আভাসও দিলেন হেড কোচ।

AUS vs IND: নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা! প্রকাশ্যে এল দিনক্ষণ
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমেই ধাক্কা খেয়েছে ভারতীয় দল। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের জন্য বাকি দুটি ম্যাচে জয় পেতেই হবে ভারতীয় দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+