IND vs NZ: পুণে টেস্টে ভারত যা কাণ্ড ঘটাল তা আগে হয়নি! সুন্দর স্পর্শ করলেন অশ্বিনের কীর্তি

IND vs NZ: পুণে টেস্টে ভারত যা কাণ্ড ঘটাল তা আগে কখনও হয়নি। এই টেস্ট জিতলে সিরিজে সমতা ফেরাবে ভারত। নিউজিল্যান্ড জিতলে সিরিজের দখল নেবে।

গুরুত্বপূর্ণ এই টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল নিউজিল্যান্ড। শেষ ৭ উইকেট ৬২ রানের মধ্যে হারিয়ে টম লাথামের দল থামল ২৫৯ রানেই। ভারতের স্পিনাররাই নিলেন সব উইকেট।

IND vs NZ

স্পিনাররা কোনও ইনিংসে ১০টি উইকেটই তুলে নিয়েছেন এটা নতুন নয়। কিন্তু এদিন পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম যে ঘটনার সাক্ষী থাকল তা আগে ভারতের টেস্ট ইতিহাসে কখনও ঘটেনি। এই প্রথম টেস্টে প্রতিপক্ষের ১০ উইকেটই নিলেন ভারতের ডানহাতি অফ-স্পিনাররা। দুজনেই তামিলনাড়ুর।

শুরুতে ধাক্কা দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ড ইনিংসের প্রথম তিনটি উইকেট তুলে নিয়ে। এরপর বাকি সাতটি উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। সুন্দর ২০২১ সালের পর এই প্রথম টেস্ট খেলছেন। তাও প্রথমে তাঁকে দলে রাখেনি ভারত।

প্রথম টেস্টে পরাস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টের আগে সুন্দরকে ডেকে নেওয়া হয় নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের কাবু করার লক্ষ্যে। সুন্দর এলেন, দেখলেন, জয় করলেন। কেরিয়ারের সেরা বোলিং উপহার দিলেন ওয়াশিংটন সুন্দর। ২৩.১ ওভার হাত ঘুরিয়ে ৪টি মেডেন, ৫৯ রান খরচ করে নিলেন ৭ উইকেট।

আজকের আগে অবধি চার টেস্টে সুন্দরের উইকেট-সংখ্যা ছিল ৬। ২০২১ সালে ব্রিসবেনে অভিষেক টেস্টেই দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট পেয়েছিলেন। আজ রবিচন্দ্রন অশ্বিন ২টি মেডেন-সহ ২৪ ওভারে ৬৪ রান খরচ করে নিলেন তিনটি উইকেট।

অশ্বিনের কেরিয়ারের সেরা বোলিং ফিগারটিও নিউজিল্যান্ডের বিরুদ্ধেই। ২০১৬ সালে ইন্দোর টেস্টে ১৩.৫ ওভারে ২টি মেডেন-সহ ৫৯ রান খরচ করে সাতজন কিউয়ি ব্যাটারকে আউট করেছিলেন। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধেই সেই ৫৯ রান দিয়ে সাত উইকেট নিয়ে অশ্বিনের সেরা বোলিং ফিগারের নজির ছুঁলেন সুন্দর।

নিউজিল্যান্ডের পাঁচ ব্যাটার এদিন বোল্ড হয়েছেন। ২ জন লেগ বিফোর। তিনজন ক্যাচ দিয়েছেন, তার মধ্যে ২টি কট বিহাইন্ড। নিউজিল্যান্ডের স্কোরকার্ডে ভারতের তিন ফিল্ডারেরই নাম রয়েছে। এটাও বেশ অভাবনীয়। দুটি ক্যাচ ধরেন পন্থ, একটি অশ্বিন। উইকেটগুলিও ভাগ করে নিয়েছেন অশ্বিন ও সুন্দর। ফলে বাকিদের নামই নেই।

ভারত অবশ্য ব্যাট করতে নেমে ধাক্কা খেয়েছে। শূন্য রানে টিম সাউদির বলে বোল্ড হয়ে গিয়েছেন রোহিত শর্মা। তৃতীয় ওভারের শেষ বলে দলের ১ রানের মাথায় রোহিত সাজঘরে ফেরেন। দিনের শেষে ভারতের স্কোর ১১ ওভারে ১ উইকেটে ১৬। শুভমান গিল ৩২ বলে ১০ ও যশস্বী জয়সওয়াল ২৫ বলে ৬ রানে অপরাজিত আছেন। ভারত প্রথম ইনিংসে পিছিয়ে ২৪৩ রানে, হাতে ৯ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+