IND vs NZ: গম্ভীরের আগ্রাসী রণকৌশল থেকে কোহলির ব্যর্থতা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ভক্তদের

বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হওয়ার লজ্জা এখনও টাটকা। পুণেতেই প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারত। শুক্রবার দ্বিতীয় দি‌নের শুরুতেই পর পর উইকেট হারিয়ে চাপে ভারক। বিরাট, গিল, পন্থসহ প্রথম সেশনেই ফিরে গেলেন ৬ ব্যাটার। ফলে পুণেতেও প্রথম ইনিংসে অশনি সংকেত দেখা যাচ্ছে।

ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যর্থতার মুখোমুখি হতেই সমালোচনার মুখে গৌতম গম্ভীরের আগ্রাসী ক্রিকেটের রণনীতি। সোশ্যাল মিডিয়া কটাক্ষ ও সমালোচনার ঝড় গম্ভীর-বিরাটদের নিয়ে। গম্ভীরের আগ্রাসী ক্রিকেটের থিয়োরি নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা। একইসঙ্গে ফের ব্যর্থ হওয়া রোহিত-বিরাটও সমালোচনার হাত থেকে রেহাই পেলেন না।

IND

কোহ‌লিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন অনিল কুম্বলে, তিনি বলেন, টেস্ট সিরিজ শুরুর আগে একটা-দুটো ঘরোয়া ক্রিকেটের ইনিংস কোহলিকে সাহায্য করতে পারে। শুধু অনুশীলনে ব্যাট করার থেকে কোনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এক্ষেত্রে সহায়ক হবে।

বেঙ্গালুরুতে হারের পর পুণেতে ঘূর্ণি পিচ বানিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলার রণকৌশল‌ নিয়েছিল ভারত। কিন্তু সেটাই এখন বুমেরাং হতে চলেছে ভারতের জন্য। কারণ কিউয়ি স্পিনারদের খেলতে নাজেহাল অবস্থা ভারতের। অশ্বিন-ওয়াশিংটনদের সামলে নিউজিল্যান্ড কিন্তু ২৫৯ রান তুলে দেয়। কিন্তু ফিলিপস-স্যান্টানারদের সামলাতেই পারল না ভারতের টপ অর্ডার। এই পরিপ্রেক্ষিতের ভারতের নীতি এবং রণকৌশল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় সমর্থকরা।


একজন নেটিজেন রোহিত-গম্ভীরের উদ্দেশ্যে লিখেছেন, পরেরবার আরও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে স্পিনিং উইকেট বানাবেন। এটা বুঝতে হবে যে ভারতও সমান দুর্বল স্পিনারদের বিরুদ্ধে খেলতে। একজন আবার দাবি তুলেছেন, গম্ভীর-রোহিতের আজই নিজের পদ ছেড়ে দেওয়া উচিত।


ব্যাজ বল নয় টেস্ট ক্রিকেটে নয়া নীতি গম বল, যা গম্ভীরের নামের সঙ্গে সাদৃশ্য। একজন নেটিজেন গম্ভীর বলের পাশে ৯৫-৬ ‌লিখেছেন। কোহ‌লি মাঝে মধ্যেই লন্ডন চলে যান। একজন নেটিজেন কোহলির ছবি দিয়ে কটাক্ষ করে লিখেছেন, দ্রুত অল আউট করো ভাই, আমাকে লন্ডন যেতে হবে।

২৬ ইনিংসে ৬০৬ রান করেছেন কোহলি। বিরাটের নামের সঙ্গে এই পরিসংখ্যান কতটা হতাশাজনক সেটাই একজন তুলে ধরেছেন। কোহলি ও রোহিত দুই জনেই ৯ বল খেলেছেন, কোহলি ১ রান এবং রোহিত ০ রান করেছেন। দুই জনকে নিয়ে তাই কটাক্ষ উড়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

AUS vs IND: শুরু হয়ে গেল 'মাইন্ড গেম'! সিরিজ শুরুর আগেই পিচ নিয়ে ভারতকে সতর্কবার্তা প্যাট কামিন্সের
রোহিত- বিরাটের ধারাবাহিকতার অভাব কিন্তু ভারতীয় টিম ম্যানেজেন্টের চিন্তা বাড়াচ্ছে। কোহলি আউট হওয়ার পর গোটা পুণের গ্যালারি স্তব্ধ হয়ে যায়। সামনেই বর্ডার গাভাসকর ট্রফি, দুই মহারথী উদ্বেগ বাড়াচ্ছেন টিম ম্যানেজেন্টের। দ্রুত কিন্তু গম্ভীরকে রোগের দাওয়াই বার করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+