IND vs NZ: সচিন রঞ্জি খেলেছেন ৪০ বছরেও, কেন নিয়মের ব্যতিক্রম রোহিত-বিরাটের জন্য? সরগরম সোশ্যাল মিডিয়া
কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের মধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়িয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মার অফ ফর্ম। ভারতীয় দলের দুই মরারথীর ব্যাটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। স্পিন বোলারদের খেলতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে জোরালো হচ্ছে বিরাট-রোহিতদের ঘরোয়া ক্রিকেটে খেলার দাবি।
জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। সম্প্রতি দলীপ ট্রফিতে একাধিক ভারতীয় দলের ক্রিকেটার অংশ নিয়েছিলেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন কোহলিভ-রোহিত। তাঁদের জন্য নিয়ম ভিন্ন। প্রাথমিকভাবে বিষয়ে নিয়ে কথা না উঠলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতেই রোহিত-বিরাটের ঘরোয়া ক্রিকেট না খেলার মানসিকতা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

বিরাট কোহলি শেষবার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন ২০১২ সালে। অর্থ্যাত ১২ বছর ধরে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্ক নেই কিং কোহলির। বর্তমানে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। জাতীয় দলের খেলা না থাকলে লন্ডনে চলে যান পরিবারকে নিয়ে। কিন্তু কখনই ঘরোয়া ক্রিকেটে খেলেন না অথচ দিল্লির রঞ্জি দলে তাঁর নাম থাকে। অন্যদিকে রোহিত শর্মা ২০১৫-১৬ মরশুমে শেষবার মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলেছিলেন।
এই পরিস্থিতিতে রোহিত-বিরাটের ঘরোয়া ক্রিকেট না খেলা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেই বলছেন সচিন তেন্ডুলকর যদি ৪০ বছর বয়সে গিয়েও রঞ্জি ম্যাচ খেলতে পারেন তাহলে কোহলি-রোহিতদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম কেন? নিয়ম সকল ক্রিকেটারের জন্য সমান হওয়া উচিত।
Despite being called The God Sachin Tendulkar played Ranaji till 40. This last appearance was 15 days before he retire. Virat Kohli and Rohit Sharma have not played domestic since 2012 & 2016 respectively. If Sachin can play why can't others. #INDvsNZ #INDvsNZTEST #INDvNZ pic.twitter.com/1EmbtbJ18A
— Ganesh (@me_ganesh14) October 26, 2024
একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সচিন তেন্ডুলকর শেষ রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন ২০১৩ সালে, বিরাট কোহলি শেষ রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন ২০১২ সালে, এটা কতটা হাস্যকর।'। অন্য একজন লিখেছেন, অবসর নেওয়ার ১৫ দিন আগেও ৪০ বছর বয়সেও রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন সচিন, সেখানে কোহলিকে ২০১২ এবং রোহিতকে ২০১৬ সালের পর থেকে ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি।'
আগামী মাসে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। সেখানে রয়েছে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মেগা সিরিজের আগে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে চিন্তায় রেখেছে দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম।












Click it and Unblock the Notifications