IND vs NZ: দলের খেলায় গর্বিত রোহিত, ইংল্যান্ডে সিরিজের পুনরাবৃত্তি করাই লক্ষ্য ভারত অধি‌নায়কের

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিরাট আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমেছিল ‌ভারতীয় দল। কিন্তু বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে যে পার্থক্য আছে তা কিন্তু বেঙ্গালুরুতেই টের পেয়ে ভারতীয় দল। ৩৬ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত। ম্যাচ হারলেও দলের খেলায় গর্বিত অধিনায়ক রোহিত শর্মা।

৪৬ রানে প্রথম ইনিংসে অল আউট হওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত। ম্যাচটা জিততে পারলে বা ড্র করতে পারলে হয়ত রূপকথার নতুন অধ্যায় লিখতে পারতেন রোহিত-বুমরাহরা। কিন্তু বেঙ্গালুরুতে হার এড়াতে পারল না টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে শুরুতেই পিছিয়ে পড়ল ভারত। কিন্তু প্রথম ম্যাচ হারলেও হতাশ হতে রাজী নন অধিনায়ক রোহিত শর্মা। বরং ইংল্যান্ড সিরিজের উদাহরণ টেনে দলকে তাতিয়ে দিলেন ম্যাচ হারের পরই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলে‌ন, '৪৬ রানে প্রথম ইনিংসে অলে আউট হওয়ার পরও আমরা দ্বিতীয় ইনিংসে ভালো খেলেছিলাম, ৩৫০ রানে পিছিয়ে থেকে ব্যাট করা সহজ ছিল না, আমি দলের ক্রিকেটারদের জন্য গর্বিত। আমরা যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেরমেছিলাম চখন আমরা বেশি কিছু ভাবিনি, এটি একটি সুন্দর মাঠ, ব্যাট করার জন্য একটি দুর্দান্ত উইকেট ছিল, আমরা সেটাই করে দেখিয়েছি।'

যদিও প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। রোহিত ইংল্যান্ড সিরিজের উদাহরণ টেনে বলেন, 'দ্বিতীয় দিনের শুরুতে আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি আগেই উল্লেখ করেছিলাম যে আমরা আশা করিনি ৫০ এর আগে অল আউট হব, আমরা দ্বিতীয় ম্যাচের দিকে ফোকাস করছি। আমরা এরআগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে সেই সিরিজে ফিরে এসেছিলাম। এবারও হাতে ২টো টেস্ট ম্যাচ আছে, আমি আশাবাদী দল ছন্দে ফিরবে।'

পন্থের পাশাপাশি সরফরাজের ভূয়সী প্রশংসা করেন রোহিত, তিনি বলেন, সরফরাজ সবে চার ম্যাচ খেলছে কিন্তু কী দারুণ ইনিংস খেলল। কঠিন পরিস্থিতিতে ব্যাট করল। পন্থকে নিয়ে নতুন করে কী বলব, ও চোটের জন্য পুরো খেলতে পারেননি। কিন্তু ব্যাট হাতে নিজের কাজটা দারুণভাবেই করেছে।'

IND vs NZ: স্বপ্নপূরণের দিনে বিরাট কৃতজ্ঞতা স্বীকার, কোহলির পরামর্শ কতটা সাহায্য করেছিল সরফরাজকে?
আগামী ২৪ অক্টোবর থেকে পুনেকে দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে, সিরিজ জিততে হলে এই ম্যাচে জয় পেতেই হবে ভারতকে। কারণ এই সিরিজ জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রভাব পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+