IND vs NZ: বোলিং কোচ হয়ে উঠলেন নেট বোলার, রাহুলকে সাহায্য করতে ভিন্ন ভূমিকায় মরকেল, দেখুন ভিডিও
খাতায় কলমে তিনি টিম ইন্ডিয়ার বোলিং কোচ। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। কিন্তু বল হাতে তিনি কতটা কার্যকরী তা পুনের মাঠে ফের বোঝালেন মর্নি মরকেল। বোলিং কোচ মরকেল হয়ে উঠলেন নেট বোলার। নেটের বাইরে থেকে শুধু পরামর্শ দেওয়াই নয় একইসঙ্গে বল হাতে তুলে নিয়ে বোলিংও করলেন রীতিমতো।
দক্ষিণ আফ্রিকান পেসার ২০০৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৪৪ টি টি২০ ম্যাচ খেলেছেন মরকেল। প্রোটিয়া পেসারের টেস্টে ৩০০ উইকেটও আছে। তবে ক্রিকেট থেকে অবসর নিলেও বল হাতে নিজের দক্ষতা আরও একবার দেখালেন ভারতের সদ্য নিযুক্ত বোলিং কোচ। বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

বিসিসিআই টিভিকে দেওয়া সক্ষাৎকারে মরকেল বলেছেন, 'গত ১ বছরের মধ্যে এটিই ছিল আমার প্রথম বোলিং করা। কেএল রাহুলের বিরুদ্ধে বল করার সময় অত্যন্ত সতর্ক ছিলাম চোট নিয়ে। অতিরিক্ত কোনও ঝুঁকি নিতে পারেননি বোলিংয়ের সময়। নেটে বোলিং করতে পেরে অবশ্যই ভালো লাগছে।'
হিসাবে। ২০১৮ সালে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানান ৩৯ বয়সী মরকেল। তাঁর কোচিং করানোর বেশ ভাল অভিজ্ঞতা রয়েছে। এরআগে আইপিএলে লখনউ দলের বোলিং পরমার্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় মর্কেল পাকিস্তান দলের কোচ ছিলেন কিন্তু বিশ্বকাপ থেকে পাক দলের বিদায়ের পরই সেই দায়িত্ব ছেড়ে দেন মরকেল।
𝗠𝗼𝗿(𝗻)𝗲 𝗧𝗵𝗲 𝗠𝗲𝗿𝗿𝗶𝗲𝗿!
— BCCI (@BCCI) October 23, 2024
Guess the bowler in Mr Morkel could not resist the nets at Pune 😎
Watch 🔽#TeamIndia | #INDvNZ | @mornemorkel65 | @IDFCFIRSTBank
বুধবার দ্বিতীয় টেস্টে প্রাক্কালে ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন সরফরাজ খান। মঙ্গলবার প্রথম দিনের অনুশীলনে হাজির ছিলেন না সরফরাজ। সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছেন, তাই পরিবারের সঙ্গে মুম্বইতে ছিলেন সরফরাজ। কিন্তু বুধবার সকালে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল সরফরাজ। গিল ফিরলেও বেঙ্গালুরুতে যে পারফরম্যান্স করেছেন তাতে সরফরাজকে বসানো কঠিত হতে পারে।












Click it and Unblock the Notifications