IND vs NZ: ম্যাচ শেষ হতেই তড়িঘড়ি বেঙ্গালুরু ছাড়লেন, রবিবার রাতে কোথায় ছিলেন বিরাট? দেখুন ভিডিও

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর টিম ইন্ডিয়ার মিশন এবার পুনে। আগামী ২৪ অক্টোবর থেকে পুনেতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। সিরিজ জিততে হলে দ্বিতীয় ম্যাচে জয় পেতেই হবে ভারতীয় দলকে। প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বেঙ্গালুরু ছাড়েন কিং কোহলি।

দলের সঙ্গে নয়, কোহলিকে একাই দেখা যায় বেঙ্গালুরু বিমানবন্দরে। জল্পনা তৈরি হয় কোথায়া যাচ্ছেন কিং কোহলি? কেন দলের আগেই বেঙ্গালুরু ছাড়লেন বিরাট? অবশেষে তার উত্তর পাওয়া গেল সোমবার সকালে। রবিবার রাতে কোথায় ছিলেন কোহলিে? সেই উত্তরও মিলল।

Virat Kohli

রবিবার ছিল করবা চৌথ। ফলে বিশেষ এই দিনটা স্ত্রী অনুষ্কার সঙ্গেই ছিলেন কোহলি। তবে বাড়িতে নয়। রবিবার রাতে কীর্তনের আসরে দেখা গেল বিরুষ্কাকে। আসলে কৃষ্ণ দাসের বড় ভক্ত বিরাট এবং অনুষ্কা। এর আগে লন্ডনেও তাদের দেখা গিয়েছে কৃষ্ণ দাসের কীর্তনের আসরে। রবিবার রাতে মুম্বইতে শো ছিল কৃষ্ণ দাসের সেখানেই দর্শক আসনে সামনের সারিতে দেখা গেল ভারতের তারকা দম্পত্তিকে।

ভারতীয় ধ্রুপদী সংগীতের সঙ্গে আধুনিক গানকে সংমিশ্রন ঘটিয়ে তা পরিবেশন করেন কৃষ্ণ দাস, তাঁক বলা হয় রক অফ যোগা। কৃষ্ণ দাসের আসল নাম জেফরি কাগেল। ১৯৬০ঋর দশক থেকে তাঁর ধর্মীয় যাত্রা শুরু হয়। বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য গুণমুগ্ধ ও ভক্ত ছড়িয়ে আছেন। সাধারণ মানুষের মতোই বিরাট অনুষ্কার মতো তারকারাও তাঁর ভক্তের তালিকায় আছেন।

সোশ্যাল মিডিয়ায় বিরাট অনুষ্কার একাধিক ভিডিও ভাইরাল রয়েছে। সেখানে মুগ্ধ হয়েই কৃষ্ণ দাসের কীর্তন শুনতে দেখা যাচ্ছে বিরুষ্কাকে। ব্যর্থতা কাটিয়ে বেঙ্গালুরুতে টেস্টে রানে ফিরেছেন কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু কঠিন সময়ে অর্ধশতরান করলেন। ৭০ বলে ৫০ রান স্পর্শ করেন। সেইসঙ্গে ভিভিএস লক্ষ্মণকে টপকে টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হ‌য়েছেন।

চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করলেন কোহলি। বাংলাদেশ সিরিজর আগে থেকেই তাঁর ৯ হাজার রানের মাইলস্টোন তৈরি নি‌য়ে প্রত্যাশা তৈরি হয় কারণ টেস্টে ৯ হাজার রান থেকে খুব বেশি দূরে ছিলেন না কোহ‌লি। অবশেষে নিজের দ্বিতীয় হোম গ্রাউন্ড চিন্নাস্বামীতেই কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন পূরণ করলেন কোহলি। এবার পুনেতে তাঁর ব্যাট থেকে শতরানের রয়েছে বিরাট প্রত্যাশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+