IND vs NZ: ব্যাট বদল করেই রান আউট আকাশ, নেপথ্যে জড়িয়ে আছেন কোহলিও! সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা
টেস্ট ম্যাচে রান আউট, তাও আবার এক ইনিংসেই দুই বার! গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পরই টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলার নীতি প্রবর্তন করেন। কিন্ত বাংলাদেশকে হেলায়া হারালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছে ভারতকে। এমনকি তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনেও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই ভারত।
তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষ বেলায় রান আউট হন কোহলি। আবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রান আউটেই শি্কার হলেন আকাশ দীপ। এরফলে একই ইনিংসে ভারতীয় দলের দুই ব্যাটার রান আউট হলেন। তাৎপর্য বিষয় হল বিরাট কোহলি আকাশ দীপকে একটি ব্যাট উপহার দেন, সেই ব্যাটেই সম্ভবত খেলছেন আকাশ দীপ। ফলে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

Kohli bhi runout , Kohli ka bat leke aane wala Aakash deep bhi runout 💔😂
— विवादित इंसान 🔥 (@i_am_aashusir) November 2, 2024
Kohli bat and run out never ending love story🤣#INDvNZ #INDvsNZTest Gill pic.twitter.com/S2gWQxbkTE
দ্বিতীয় দিনে বিরাটের মতো তিনিও রান আউট হয়ে যান। দু'রান নিতে গিয়ে রান আউট হন আকাশ। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৬৩ রানে। আকাশ দীপ নিজের ব্যাট নিয়েই খেলতে নেমেছিলেন। কিন্তু মাঠে নামার পর ধ্রুব জুরেল এসে তাঁকে অন্য একটি ব্যাট দিয়ে যান। তাতে যে সংস্থার লোগো ছিল, একই লোগো কোহলির ব্যাটেই দেখা যায়। আকাশ দীপ রান আউট হতে সোশ্যাল মিডিয়ায় মিম শুরু হয়।
same owner of both bats pic.twitter.com/TPSfyt33bG
— Out Of Context Cricket (@GemsOfCricket) November 2, 2024
অনেকেই লিখতে থাকেন গত কাল বিরাট কোহলি রান আউট হয়েছিলেন আজ তাঁরই দেওয়া ব্যাটে খেলে ফের একই ভাবে রান আউট হলেন আকাশ দীপও। অনেকে আবার লিখেছেন আকাশ দীপ বিরাটের ব্যাট খেলার জন্য চাইলে ন , তারপর বিরাটের মতোই আউট হলেন।












Click it and Unblock the Notifications