IND vs NZ: ভারতীয় দলের অনুশীলনে স্পিনারদের ভিড়, পিচ নিয়ে সমালোচকদের জবাব অভিষেকের
পুণে টেস্টে ঘূর্ণি পিচে খেলতে গিয়ে বিপদের মুখে পড়ে ভারত। প্রতিপক্ষকে জব্দ করতে গিয়েছে নিজেরাই স্পিনের জালে বন্দি হয়েছে, মিচেল স্যান্টনার দাপটে পুণে টেস্টে এবং সিরিজে হারতে হয়েছে ভারতকে। এবার ওয়াংখেড়েতে কেমন পিচ হবে তা নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার।
পুণে টেস্টের পর ভারতীয় দল নিজেদের ঘরের মাটিতেই কতটা স্পিন যুযুতে আক্রান্ত সেটার প্রমাণ পাওয়া গেল বুধবার ভারতীয় দলের অনুশীলনেেই। ভারতীয় দলের অনুশীলনে নেট বোলারদের ভিড় দেখা গেল। রোহিত-বিরাটদের জন্য ৩৫ জন বোলারকে আনা হয়েছিল বুধবার ওয়াংখেড়েতে। এই নেট বোলারদের মধ্যে অধিকাংশই স্পিনার।

পুণের মতোই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ঘূর্ণি পিচ নিয়ে জল্পনা চলছে। কেমন হবে মুম্বইয়ের পিচ? এই নিয়ে জল্পনার মধ্যেই পিচ নিয়ে সমালোচকদের পাল্টা জবাব দিলেন গম্ভীরের ডেপুটি। তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন ভারত নিজের দেশে খেললেও নিজের পছন্দ মতো পিচ বানায় না।
অভিষেক নায়ার জানিয়েছেন, আমরা যদি পছন্দের পিচ বানাতে পারতাম সেটা ভালোই হত। কিন্তু আমরা সেটা করি না। কিউরেটরেরা যে পিচ আমাদের জন্য প্রস্তুত করে দেন সেই পিচেই খেলি। আমাদের সামনে যে পিচ তৈরি করে দেওয়া হয় সেটাতেই খেলতে আমরা অভ্যস্ত। সেটা পেস বোলিং সহায়ক উইকেট হতে পারে, বা স্পিন বোলিং সহায়ক। আমরা নিজেদের পছন্দ মতো পিচ বানানোর পরিকল্পনা করি না।'
IPL 2025: নেতৃত্ব ছেড়েও ফিরে পাবেন কোহলি? সৌরভের মতোই অধিনায়কত্বে প্রত্যাবর্তন হবে বিরাটের?
রোহিত বিরাটের অফ ফর্ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যাটে রান পাচ্ছেন না দুই মহারথী। কিন্ত ম্যানেজমেন্ট যে তাদের পাশেই আছে তা স্পষ্ট করে দিলেন অভিষেক। গম্ভীরের ডেপুটি এই তারকাকে নিয়ে বলেন, রোহিত ও বিরাট দু'জনেই দুর্দান্ত ক্রিকেটার। এত দিন খেলার পর কোনও ক্রিকেটারের খারাপ সময় গেলে তাদের সময় দেওয়া প্রয়োজন। আমাদের ওদের প্রতি বিশ্বাস রাখতে হবে । সেই পরিশ্রম ওরা করছে।'












Click it and Unblock the Notifications