IND vs NZ: বেঙ্গালুরুতে হারের জের, বুমরাহকে নিয়ে পরিকল্পনা বদল করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে?

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমেই ধাক্কা খেয়েছে ভারতীয় দল। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের জন্য বাকি দুটি ম্যাচে জয় পেতেই হবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের রণকৌশলে প্রভাব পড়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করার পরই ভারতীয় টেস্ট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। ডনের দেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়ার পরিরকল্পনা ছি‌ল টিম ম্যানেজমেন্টের, বিশেষ করে জসপ্রীত বুমরাহকে।

ভারতীয় দলের পেস অ্যাটাকের কাণ্ডারী বুমরাহ। তাঁর উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে তারজন্য সতর্ক টিম ম্যানেজমেন্ট। বুমরাহকে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল থিঙ্ক ট্যাঙ্কের কিন্তু বেঙ্গালুরু হারতেই সব হিসাব গণ্ডগোল হয়ে গিয়েছে। এখনও সিরিজে বাকি দুই ম্যাচে সমান গুরুত্বপূর্ণ। ফলে শেষ ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়ার ঝুঁকি নেওয়া কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য।

চলতি মরশুমে ব্যাপক চাপ পড়ছে বুমরাহের উপর। ঘরের মাঠে টেস্টে এখ‌নও ৭৬ ওভার বল করেছেন বুমরাহ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে যৌথ সর্বোচ্চ উইকেট(১১টি) সংগ্রহ করেছেন বুমরাহ। ২০২৩ সালে টেস্ট দলে প্রত্যাবর্তনের পর থেকে টানা ম্যাচ খেলে যাচ্ছেন বুমরাহ, চলতি বছরে সর্বোচ্চ উইকেট(৪৫) তাঁরই দখলে।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজের আগে বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ককে। কিন্তু থিঙ্ক ট্যাঙ্কও পড়েছে বিড়ম্ব‌নায়। কারণ শামি এখনও পুরো ফিট হয়ে দলে প্রত্যাবর্তন করতে পারেননি অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজের বাকি দুই ম্যাচ এখন সমান গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে থাকলে শেষ ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সুযোগ ছিল।

IND vs NZ: ম্যাচ শেষ হতেই তড়িঘড়ি বেঙ্গালুরু ছাড়লেন, রবিবার রাতে কোথায় ছিলেন বিরাট? দেখুন ভিডিও
শুধু তাই নয় মহম্মদ সিরাজও খুব একটা ছন্দে নেই। ফলে পুনে টেস্টে সিরাজকে বসিয়ে আকাশ দীপকে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ আকাশ দীপ মাত্র কয়েকটি ম্যাচ খেললেও গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী ভূমিকা নিতে পারেন উইকেট নিয়ে। বেঙ্গালুরুতে সিরাজের পারফরম্যান্স হতাশাজনক। ফলে পুনেতে বোলিং কম্বিনেশনে বদল হতে পারে।

দ্বিতীয় টেস্টেই দলে ফিরবেন গিল। তিন নম্বরে গিলই নামবেন। ফলে চার নম্বর জায়গা ফিরে পাবেন কোহলি। সেইক্ষেত্রে কেএল রাহুলকেও বাদ দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+