ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০: টসে জিতে ফিল্ডিং নিলেন হার্দিক পাণ্ডিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করার পরে কিউয়িদের টি২০ সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্যেই এদিন মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। ঝাড়খণ্ডে এদিন প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০তে টসে জিতে ফিল্ডিং ভারতের

ভবিষ্যতের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত অনেক নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার রাস্তায় হেঁটেছে। সিনিয়র তথা অভিজ্ঞ খেলোয়াড়দের রোটেশন করে খেলানো হচ্ছে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই ফরম্যাটের সঙ্গে অধিনায়ক হিসেবে নিজেকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছেন। ওপেনিংয়ে বড় চমক পৃথ্বী শ-র দলে ফেরা। তবে তিনি প্রথম ম্যাচে চান্স পাননি। ভারতের বোলিং বিভাগ তুলনামূলকভাবে অনভিজ্ঞ।

তবে ভারতের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হল, একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে কিউয়িদের মনোবল অনেকটা নেমে গিয়েছে। এই অবস্থায় ভারতের তরুণ ব্রিগেড সহজেই নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।

অন্যদিকে নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ফিন অ্যালেন একদিনের সিরিজে খুব একটা ব্যাট হাতে সফল না হলেও এই টি২০ ফরম্যাটে দারুণ সিদ্ধহস্ত। এছাড়াও রয়েছেন ফর্মে থাকা ডেভন কনওয়ে। যদিও এই নিউজিল্যান্ড দলের বোলিং খুব একটা শক্তিশালী নয়। টিম সাউদি অথবা ট্রেন্ট বোল্টের মতো বোলারের না থাকা নিউজিল্যান্ডের মাইনাস পয়েন্ট।

ভারত তাঁদের প্রথম একাদশে খেলাচ্ছে ঈশান কিষাণ, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, সূর্য কুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শিবম মাভি, ইমরান মালিক ও অর্শদীপ সিংকে।

অন্যদিকে নিউজিল্যান্ড দলের প্রথম একাদশে রয়েছেন ফিল অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ব্রেয়ার টিকনার।

দ্বিতীয় ইনিংসে শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে। যেকথা টসের সময়ই বলেছেন অধিনায়ক হার্দিক। ফলে টসে জেতায় ম্যাচ অনেকটাই ভারতের নিয়ন্ত্রণে থাকবে বলে ধরে নেওয়া যায়। কারণ পরের অর্ধে বল গ্রিপ করতে গিয়ে বোলাররা সমস্যায় পড়বেন। ভারতীয় দলের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলা সহজ নয়। সেকথা উল্লেখ করে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, যারা দলে সুযোগ পেয়েছেন, এটা তাঁদের কাছে বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। এছাড়াও আগামী বছর বিশ্বকাপের দলও তৈরিতে এই ধরনের সিরিজ বিশেষ সহায়ক হবে বলে স্যান্টনার মনে করছেন।

ভারত এদিন যুজবেন্দ্র চাহাল, পৃথ্বী শ-কে ছাড়া নামল। এছাড়াও প্রথম দলে সুযোগ পাননি তরুণ মুকেশ কুমার, জিতেশ শর্মার মতো খেলোয়াড়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+