ICC World Cup 2023: সেরা ফিল্ডারের লড়াইয়ে জাড্ডু-রাহুল-সূর্য, সোনার পদক জয়ীর নাম ঘোষণা করলেন মাঠকর্মীরা
ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হচ্ছে। বিশ্বকাপে ভারতীয় দলের ম্যাচ থাকলেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকছে সেরা ফিল্ডারের পুরস্কার ঘোষণাও। কে পাচ্ছেন সোনার পদক? তার দিকে নজর থাকছে ক্রিকেটপ্রেমীদের।
শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিচ্ছে বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।তবে গ্রুপ লিগের শেষ ম্যাচে কোনও যন্ত্র নয়, সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন মানুষরাই। কিন্তু কীভাবে? সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মাঠে গিয়ে তাঁর মুখে নাম উঠে আসে ক্রিকেটারদের ফিল্ডিংয়ের বিশ্লেষণ। মাঠের বড় পর্দায় ভেসে উঠে তিন জনের নাম। জাদেজা, সূর্যকুমার যাদব, কেএল রাহুলের নাম। প্রত্যেকেরই ফিল্ডিংয়ের ভূয়সী প্রশংসা করেন টি দিলীপ। বিশেষ করে রাহুলের। উইকেটের পিছনে যেভাবে ভূমিকা পালন করছেন। কিন্তু তিনজনের মধ্যে সেরা হলেন কে?
নাম ঘোষণা হল একটু অন্যরকমভাবে। মাঠের কর্মীরা সূর্যকুমারের নাম তুলে ধরেন। অর্থ্যাত ডাচদের বিরুদ্ধে ভারতীয় দলের সেরা ফিল্ডার হয়েছেন স্কাই। শুধু গুরুত্বপূর্ণ ক্যাচ নেওয়াই নয় একইসঙ্গে ফিল্ডিংয়ে অবদানের জন্যও সোনার পদক পেলেন এই মুম্বইকর। গত ম্যাচের বিজয়ী রোহিত শর্মা নন তাঁকে পদক পরিয়ে দিলেন দলের একজন সাপোর্ট স্টাফ।এরপর পুরস্কার ঘোষণাকারী মাঠকর্মীদের কাছে গিয়ে ধন্যবাদ জানান এবং ছবিও তোলেন সূর্যকুমার যাদব।
When the "Decision is pending" & you get the groundsmen for the BIG reveal 👌🏻🫡
— BCCI (@BCCI) November 13, 2023
Heartwarming & innovative from #TeamIndia in this edition of the Best fielder award🏅 #CWC23 | #MenInBlue | #INDvNED
WATCH 🎥🔽 - By @28anand
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই মেডেল জিতে নিয়েছিলেন বিরাট কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই পুরস্কার জিতেছিলেন শার্দূল ঠাকুর। তৃতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার উঠেছিল কেএল রাহুলের হাতে, এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে সোনার পদক জয়ী হন রাহুল।বাংলাদেশের বিরুদ্ধে এই পুরস্কার পান জাদেজা। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড ম্যাচেও এই পুরস্কার পান শ্রেয়স আইয়ার। প্রোটিয়াদের বিরুদ্ধে এই পুরস্কার পান রোহিত শর্মা।অবশেষে সূর্যকুমারও পেলেন সোনার পদক।












Click it and Unblock the Notifications