ICC World Cup 2023: রেকর্ডের আরও এক নাম রোহিত, হিটম্যানের দাপটে অক্ষত থাকল না দাদার কীর্তিও

ICC World Cup 2023: একদিনের বিশ্বকাপে রোহিতের রেকর্ড রাজ। টানা নয় ম্যাচ জিতে অধিনায়ক হিসেবে যেমন নজির গড়েছেন তেমনই ব্যাট হাতেও একের পর এক মাইলস্টোন তৈরি করছেন হিটম্যান। রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই ব্যাট বা বল হাতে কোনও না কোনও রেকর্ড গড়েছেন। ব্যতিক্রম নন অধিনায়ক রোহিত শর্মা।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬১ রানের মারকাটিরি ইনিংস খেলেন রোহিত শর্মা। এই ইনিংসের সৌজন্যে একাধিক রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক।এরমধ্যে সৌরভের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন রোহিত। ভারত অধিনায়কদের মধ্যে এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলে। ২০০৩ বিশ্বকাপে সৌরভের ব্যাট থেকে এসেছিল ৪৬৫ রান। কিন্তু রবিবার সেই রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান।

IND vs NED, World Cup 2023

রবিবার ডাচদের বিরুদ্ধে ৬১ রানের ইনিংসের সৌজ‌ন্যে নয় ম্যাচে শেষে রোহিতের রান সংখ্যা ৫০৩। একটি সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। এই নজির ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে কোনও অধিনায়কের নেই বিশ্বকাপে। এরআগে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টানা ম্যাচ জয়ের নিরিখে সৌরভের রেকর্ড ভেঙেছেন হিটম্যান।

কপিল দেব ১৯৮৩ বিশ্বকাপে ৩০২ রান করেছিলেন। মহম্মদ আজহারউদ্দিন ১৯৯২ বিশ্বকাপে করেছিলেন ৩৩২ রান। ২০১৯ বিশ্বকাপে কোহলি করেছিলেন ৪৪৩ রান। তবে এতদিন দাদাই ছিলে‌ন অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী। তবে দাদার কীর্তি ভেঙে দিলেন রোহিত। ২০০৩ সালে সৌরভের সর্বোচ্চ রান ছি‌ল ১১১। অধিনায়ক হিসেবে রোহিতের সর্বোচ্চ স্কোর ১৩১।

এখানেই শেষ নয় ব্যাটসম্যান রোহিত আরও একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন। বিশ্বকাপের প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুটি বিশ্বকাপে ৫০০ বা তার বেশি রান করার নজির গড়েছেন হিটম্যান। ২০১৯ সালের পর ২০২৩ বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন মুম্বইকর।

বিশ্বকাপের কোনও সংস্করণে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটিও এখন রোহিত শর্মার দখলে। ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান মেরেছিলেন ২২টি ছয়। ডাচদের বিরুদ্ধে ম্যাচে রোহিত সেই নজির টপকে গেলেন। আপাতত রোহিত এবারের বিশ্বকাপে ৫৮টি চার ও ২৪টি ছয় মেরেছেন।

এখানেই শেষ নয়। ক্যালেন্ডার ইয়ারে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দখলে। একদিনের ক্রিকেটে এক বছরে ৫৮টি ছক্কা মারার রেকর্ডটিও রবিবারই ভেঙে দিয়েছেন রোহিত। সব মিলিয়ে বিশ্বকাপে সচল রোহিতের রেকর্ড বুক। এখন দেখার কোথায় থামেন হিটম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+