ICC World Cup 2023: বল হাতে স্যার জাদেজার নয়া রেকর্ড, পিছনে ফেলে দিলেন কুম্বলে-যুবরাজদেরও

ICC World Cup 2023: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল ভারত।টিম ইন্ডিয়া শুধু ১৬০ রানে নিয়মরক্ষার ম্যাচই জিতল না, একইসঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাটসম্যান হোক বা বোলার দুর্বল ডাচদের বিরুদ্ধে যেন রেকর্ড গড়তেই চিন্নাস্বামীতে খেলতে নেমেছি‌ল মেন ইন ব্লু। ব্যাট হাতে শতরান করেন শ্রেয়স-রাহুল। আর বল হাতে তাক লাগালেন রোহিত-বিরাট।

এই ম্যাচে এক অনন্য রেকর্ডের তালিকায় নাম তুলেছেন রবীন্দ্র জাদেজাও। ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডারকে রবিবার ব্যাট হাতে নামতে হয়নি শ্রেয়স আইয়ার-কেএল রাহুলের সৌজন্যে। কিন্তু বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন। ৩৪ বছর বয়সী এই স্পিনার দুটি উইকেট তুলে নিয়েছেন। সেইসঙ্গে অনিল কুম্বলে এবং যুবরাজ সিংয়ের রেকর্ডও ভেঙে দিলেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার।

IND vs NED, World Cup 2023

স্পিনার হিসেবে এরআগে একটি বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার নজির ছিল অনিল কুম্বলে এবং যুবরাজ সিংয়ের। দুই জনেই নিয়েছিলেন ১৫টি করে উইকেট। ১৯৯৬ সালে কুম্বলে এবং ২০১১ সালে যুবরাজ সিং এক বিশ্বকাপে স্পি‌নার হিসেবে ১৫ উইকেট পান। কিন্তু ররিবারের ম্যাচে দুই উইকেট নিয়ে দুইজনকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছেন স্যার জাদেজা।গ্রুপ লিগের ৯ ম্যাচ শেষে জাড্ডুর উইকেট সংখ্যা ১৬।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন কুলদীপ যাদব এবং মনিন্দর সিং। চলতি বিশ্বকাপে কুলদীপের উইকেট সংখ্যা ১৪। অন্যদিকে ১৯৮৭ সালের বিশ্বকাপেও ১৪টি উইকেট পান মনিন্দর।কু‌লদীপের সামনেও সুযোগ রয়েছে কুম্বলে-যুবরাজের রেকর্ড ভাঙার।

এই ম্যাচে রবীন্দ্র জাদেজার বলে মিস ফিল্ডিং করেছেন মহম্মদ শামি। সঙ্গে সঙ্গে জাদেজা দলের নামী পেসারের উদ্দেশে বলেন, 'আরে শামি ভাই, আমার বলেও কখনও কখনও ভাল ফিল্ডিং কর।' এই ঘটনায় শামিকেও কিছু বলতে শোনা যায়।

এই ম্যাচে একাধিক ভারতীয় ক্রিকেটার কোনও না কোনও রেকর্ড গড়েছেন। একটি নজির গড়েছেন রাহুল। রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান‌ হিসেবে বিশ্বকাপে শতরান করলেন কেএল রাহুল। ১৯৯৯ সালে বিশ্বকাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন দ্রাবিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+