IND vs NED, World Cup 2023: বিশ্বকাপে দ্রাবিড়ের নজির স্পর্শ রাহুলের, ঘরের মাঠেই ভাঙলেন রোহিতের রেকর্ড
দীপাবলির সন্ধ্যায় সেঞ্চুরির ডাবল ধামাকা। শ্রেয়স আইয়ারের সঙ্গেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করলেন কেএল রাহুল। নিজের ঘরের মাঠে ৬২ বলেই সেঞ্চুরি পূর্ণ করলেন কর্ণাটকী তারকা। সেইসঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। রাহুল একইসঙ্গে যেমন রোহিতের রেকর্ড ভাঙলেন তেমনই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে একই আসনে বসলেন।
বিরাট কোহলি আউট হওয়ার পরই পাঁচ নম্বরে নামেন রাহুল। নিজের ঘরের মাঠ, চেনা পরিবেশে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন রাহুল। শ্রেয়সের সঙ্গে জুটি বেধে ঝড়ের গতিতে রানও তুলতে থাকেন স্কোরবোর্ডে। ৬২ বলেই শতরান করে ফেলেন রাহুল। চলতি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যেই সবচেয়ে দ্রুততম শতরানের মালিক হলেন রাহুল।

দীর্ঘ সময় ব্যাটিং করার পর উইকেটকিপিং করতে হবে তাঁকে। এই প্রসঙ্গে রাহুল বলেন, 'এত বড় একটা ইনিংস খেলার পরে উইকেটৱক্ষকের ভূমিকা পালন করতে সমস্যা হয় মাঝেমাঝে। কিন্তু খেলার সঙ্গে সব সময় যুক্ত থাকতে ভালবাসি। তবে বোলারেরা আমাকে বড্ড খাটায়। বিশেষত ডিআরএস নেওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় ডিআরএসের জন্যে ওরা আমাকে খুব বেশি কৃতিত্ব দেয় না।'
এখানেই শেষ নয় আরও একটি নজির গড়েছেন রাহুল। রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতরান করলেন কেএল রাহুল। ১৯৯৯ সালে বিশ্বকাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন দ্রাবিড়। বেঙ্গালুরুতে দ্য ওয়ালের সামনেই তাঁর রেকর্ড স্পর্শ করলেন রাহুল।
নিজের ব্যাটিং নিয়ে রাহুল বলেন, 'শেষ কয়েকটি ম্যাচে ভালো শুরু করেও বড় রান পায়নি।এই ম্যাচে শতরান করতে পেরে ভালো লাগছে।’












Click it and Unblock the Notifications