Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs NED, World Cup 2023: নিয়মরক্ষার ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষাতে গেল না ভারত, টসে জিতে ব্যাটিং ভারতের

সেমিফাইনালের টিকিট বা এক নম্বর স্থান আগেই নিশ্চিত হয়ে গিয়েছে ভারতীয় দলের। একে দীপাবলি তার উপর রবিবার। ছুটি মুডে থাকা দেশবাসীর কাছে বাড়তি পাওনা ভারতের ম্যাচ। বেঙ্গালুরুতে গ্রুপ লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচটা যতটা ভারতের কাছে গ্রুপ লিগের শেষ ম্যাচ। তারথেকে বেশি সেমিফাইনাইলের প্রস্তুতির মঞ্চ।

এই ম্যাচে মূলত নজর রয়েছে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে। নিয়মরক্ষার ম্যাচে কী বিশ্রাম দেওয়া হতে পারে প্রথম একাদশের কয়েকজন ক্রিকেটারকে। কিন্তু সেই পথে গেল না ভারতীয় দল। শেষ ম্যাচের দলই অপরিবর্তিত রেখে খেলতে নামছে ভারত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

IND vs NED, World Cup 2023

টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমরা খুব ভালো খেলছি, সব ম্যাচ জয়ের সুযোগ আমাদের সামনে।টুর্নামেন্টে আমরা যেভাবে খেলছি তাতে আমি অত্যন্ত খুশি। অধিনায়কের কাজ বাকিরা সহজ করে দিচ্ছে।এই ম্যাচে আমাদের দলে কোনও পরিবর্তন হচ্ছে না। একই দল নিয়ে আমরা খেলতে নামছি।

এই ম্যাচে নজর থাকবে বিরাট কোহলির দিকে। কারণ একদিনের ম্যাচে ইতিমধ্যেই ৪৯টি শতরান হয়ে গিয়েছে কিং কোহলির। এই ম্যাচে শতরান করলেই সচিনকে ছাপিয়ে যাবেন। রবিবার নেদারল্যান্ডকে হারালে এক বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ জেতার নতুন নজির গড়বে রোহিতের দল। একটি বিশ্বকাপে টানা ন'টি ম্যাচ জেতার কৃতিত্ব কোনও দলের নেই।


পাশাপাশি নজর থাকবে শুভমান গিল,শ্রেয়স আইয়ারের দিকেও। কারণ গি‌ল খুব একটা ভালো ছন্দে নেই। তবে শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন শ্রেয়স। উৎসবের আবহে খেলতে নামার দিনেব সম্প্রচারকারী চ্যানেলে শ্রেয়স বলেন, 'এখানেই উপস্থিত এবং টিভিতে যারা দেখছেন সবাইকে দীপাবলির শুভেচ্ছা। একজন অ্যাথ‌লিটের জীবনে উঠা পড়া থাকেই। হয়ত প্রথম দিকে খুব একটা ভালো খেলতে পারেনি। তবে শেষ ম্যাচে কলকাতাতে কিছুটা ছন্দ ফিরে পেয়েছি, আরও ভালো খেলতে হবে।

চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাটিং সহায়ক পিচের জন্য বিখ্যাত। এখানকার ছোট বাউন্ডারি(৬৪ মিটার) এবং দ্রুত আউটফিল্ড ব্যাটারদের পক্ষে একটি ব্যাটিং স্বর্গ। খেলার অগ্রগতির সাথে সাথে পেসাররা কিছু সহায়তা পেতে পারেন। বিশেষ করে মধ্য ওভারে স্পিনাররা আধিপত্য বিস্তার করতে পারেন। এই মাঠে এর আগে বড় রান উঠেছে। বিশ্বকাপের ইতিহাসে এই দুই দল এখনও পর্যন্ত ২০০৩ এবং ২০১১ সালে এই দুই দল মুখোমুখি হয়েছে। দুটি মাচেই জয পেয়েছে ভারত।

ভারতের দল- শুভমান গিল, রোহিত শর্মা(অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ,জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

নেদারল্যান্ডসের দল- ওয়েসলি ব্যারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস , সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ভ্যান বেক,তেজা নিদামানুরু, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+