IND vs NED, World Cup 2023: ডাচদের বিরুদ্ধে রেকর্ডের হাতছানি রোহিতদের, নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে কোহলিরা?

রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আপাত ভাবে রবিবারের ম্যাচ নিয়মরক্ষার। এই ম্যাচটা যতটা ভারতের কাছে গ্রুপ লিগের শেষ ম্যাচ। তারথেকে বেশি সেমিফাইনালের প্রস্তুতির মঞ্চ। ডাচদের বিরুদ্ধে ম্যাচে সেমিফাইনালের আগে পরীক্ষা নীরীক্ষা সেরে নিতে পারে ভারতীয় শিবির। টানা আটটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারতীয় দলও। তবে গ্রুপ লিগের শেষ ম্যাচের প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ টিম ইন্ডিয়া।

এই ম্যাচ একেবারেই নিয়মরক্ষার ভারতের কাছে। কারণ সেমিফাইনা‌লের চার দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ ম্যাচে কী বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজন ক্রিকেটারকে? দ্রাবিড় উত্তর দিলেন কিছুটা ভারসাম্য বজায় রেখে। সম্ভাব‌না একেবারে উড়িয়ে দিলেন না। দল ভালো ছন্দে আছে। সেটা ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার হেড কোচের।

IND vs NED, World Cup 2023

সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড়কে বলেন, 'শেষ ম্যাচের পরে আমরা ৬ দিনের বিশ্রাম পেয়েছি। প্রত্যেকেই ভালো ছন্দে রয়েছে। সেমিফাইনালের আগে আর রয়েছে একটি ম্যাচ। ছেলেরা বিশ্রাম পেয়ে গিয়েছে। তরতাজা। এটাই আমি বলতে চাই।' এই ম্যাচে কুলদীপের জায়গায় অশ্বিন বা বুমরাহের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

টানা আট ম্যাচ অপরাজিত ভারতীয় দল। তবে এই ম্যাচে নজর থাকবে শুভমান গিলের দিকে। এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতীয় এই তারকা। সহজ ম্যাচে তাঁর ব্যাট থেকে রয়েছে বড় রানের প্রত্যাশা। দলে সবাই পারফরম্যান্স করলেও অধিনায়ক রোহিতের আলাদাভাবে প্রশংসা করেন দ্য ওয়াল।

রোহিত শর্মা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ''রোহিত এক জন দারুণ অধিনায়ক। এই নিয়ে কোনও সন্দেহ নেই। মাঠে সামনে থেকে ও নেতৃত্ব দেয়। বেশ কিছু ম্যাচেই আমরা এমন পরিস্থিতিতে ছিলাম, যেখান থেকে ফল অন্যরকম হতেই পারতো। তবে রোহিত যে ভাবে নেতৃত্ব দিচ্ছে, বাকিদের জন্য খেলাটা সহজ হচ্ছে।'

একইসঙ্গে দ্রাবিড় উল্লেখ করেন, 'শুধু অধিনায়ক হিসাবে নয়, ব্যাটার হিসাবেও প্রতিটা ম্যাচে রোহিত খুব ভাল শুরু করছে। তাতে আমাদের কাজটা অনেক সহজ হচ্ছে। শুরুতেই খেলাটা কব্জা করে ফেলছি আমরা। কঠিন পিচেও রোহিত যে ভাবে ব্যাট করছে তা এক কথায় অসাধারণ।'


চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাটিং-বান্ধব পিচের জন্য বিখ্যাত। এখানকার ছোট বাউন্ডারি এবং দ্রুত আউটফিল্ড ব্যাটারদের পক্ষে একটি ব্যাটিং স্বর্গ। খেলার অগ্রগতির সঙ্গে সঙ্গে পেসাররা কিছু সহায়তা পেতে পারেন। বিশেষ করে মধ্য ওভারে স্পিনাররা আধিপত্য বিস্তার করতে পারেন। এই মাঠে এর আগে বড় রান উঠেছে। বিশ্বকাপের ইতিহাসে এই দুই দল এখনও পর্যন্ত ২০০৩ এবং ২০১১ সালে মুখোমুখি হয়েছে। দুটি মাচেই জয় পেয়েছে ভারত।

রবিবার নেদারল্যান্ডকে হারালে এক বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ জেতার নতুন নজির গড়বে রোহিতের দল। একটি বিশ্বকাপে টানা ন'টি ম্যাচ জেতার কৃতিত্ব ভারতীয় দলের এরআগে নেই।

শনিবার সাংবাদিক সম্মেলনে টাইমড আউট প্রসঙ্গেও মুখ খুলেছেন কোহলিদের হেডস্যার। দ্রাবিড় জানিয়েছেন, আমরা কখনই এটা করব না। তার মানে এই নয় যে এটা করা মানে ভুল। কারণ ক্রিকেটের নিয়মেই এটা রয়েছে। এবার সেটাকে কে কীভাবে ব্যবহার করছে, সেটাই আসল।


ভারতের সম্ভাব্য দল- শুভমান গিল, রোহিত শর্মা(অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব অথবা আর অশ্বিন,জসপ্রীত বুমরাহ অথবা প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

নেদারল্যান্ডসের সম্ভাব্য দল- বিক্রমজিত্ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস , সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+