Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: শতরান হাঁকিয়ে যশস্বী একা কুম্ভ রক্ষায়! বিশাখাপত্তনমেও ব্যর্থ রোহিত, শুভমান ও শ্রেয়স

IND vs ENG: বিশাখাপত্তনম টেস্টে ভারতের হয়ে একা কুম্ভ রক্ষা করছেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই দেশের মাটিতে প্রথম তথা টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পূর্ণ করেছেন তিনি।

যদিও ব্যাটিং সহায়ক উইকেটে থিতু হয়েও বড় রান পেতে ব্যর্থ রোহিত শর্মা, শুভমান গিল ও শ্রেয়স আইয়ার।

IND vs ENG: শতরান হাঁকিয়ে যশস্বী একা কুম্ভ রক্ষায়!

এই টেস্টেই সবচেয়ে অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ নিয়ে খেলছে ভারত। বিশেষজ্ঞরা সকাল থেকেই বলছিলেন, ভারতীয় ক্রিকেটারদের ফর্মে ফেরার সেরা মঞ্চ হতে চলেছে এই টেস্ট। অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে না খেললেই সাফল্য মিলবে বলে ধারাভাষ্য দিতে গিয়ে বলছিলেন রবি শাস্ত্রীর মতো বিশেষজ্ঞরা।

রোহিত শর্মা অবশ্য শুরু থেকেই রক্ষণাত্মক ছিলেন। টেস্টে তাঁর ফর্ম সাম্প্রতিককালে বেশ খারাপ। তিনি চাইছিলেন বড় রান পেতে। কিন্তু এই টেস্টে অভিষেক হওয়া শোয়েব বশিরের বলে যেভাবে গ্লান্স করতে গিয়ে ক্যাচ দিলেন সুনীল গাভাসকর বলে উঠলেন, রোহিত বোধ হয় ভুলে গিয়েছিলেব লেগ স্লিপে কেউ দাঁড়িয়ে আছেন।

বেন স্টোকসের অধিনায়কত্বেরও এ জন্য প্রশংসা করলেন গাভাসকর। রোহিতের ৪১ বলে ১৪ রানের ইনিংসে কোনও বাউন্ডারি নেই। ১৭.৩ ওভারে ভারতের প্রথম উইকেট পড়ে ৪০ রানে। লাঞ্চের আগে আউট হয়ে যান শুভমান গিল। বড় রানের আশা জাগিয়েও তিনি জেমস অ্যান্ডারসনের শিকার। পাঁচটি চারের সাহায্যে গিল করলেন ৪৬ বলে ৩৪।

২৮.৫ ওভারে ৮৯ রানে পড়ে ভারতের দ্বিতীয় উইকেট। লাঞ্চে ভারতের স্কোর ছিল ৩১ ওভারে ২ উইকেটে ১০৩। তার আগেই যশস্বী জয়সওয়াল ৮৯ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন। তাঁকেই বেশিরভাগ ক্ষেত্রে স্যুইপ শট মারতে দেখা গিয়েছে। ভারতের তৃতীয় উইকেটের পতন ৫০.৪ ওভারে ১৭৯ রানের মাথায়।

শ্রেয়স আইয়ার ৫৯ বলে ২৭ রান করে টম হার্টলির বলে কট বিহাইন্ড। তাঁর ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি। শ্রেয়স আউট হওয়ার আগে শতরান পূর্ণ করেন যশস্বী জয়সওয়াল। তিনিই কার্যত একা কুম্ভ রক্ষা করে চলেছেন। বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন, অন্তত প্রথম তিন দিন উইকেট ভালোই থাকবে। ফলে গুরুত্বপূর্ণ হবে প্রথম ইনিংস।

ভারতকে বড় রান পেতে তাই ভরসা করতে হবে যশস্বীর উপরেই। শ্রেয়স আইয়ার আউট হওয়ার পর যশস্বীর সঙ্গে জুটি বেঁধেছেন এই টেস্টে অভিষেক হওয়া রজত পাটীদার। সরফরাজ খানকে এদিন খেলায়নি ভারত। তৃতীয় টেস্টে লোকেশ রাহুলও চলে আসবেন বলে খবর। ফলে শুভমান বা শ্রেয়সের মধ্যে অন্তত একজনের উপর কোপ নেমে আসবেই। দুজনই চাপে থাকবেন যদি বিরাট কোহলিও ফিরে আসেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+