IND vs ENG: রেকর্ড গড়ার মধ্যেই ‘শিক্ষার্থী’ যশস্বী, ভারতীয় দলে কাকে ভয় পান তরুণ এই ক্রিকেটার?

মাত্র কয়েক মাস হল ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। এরইমধ্যে ব্যাট হাতে যেমন নজরকাড়া পারফরম্যান্স করেছেন তেমনই মাঠের বাইরেও সমানভাবে চর্চায় রয়েছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার। এই সিরিজ চলাকালীন যশস্বীর বিদেশিনী বান্ধবীকে নিয়ে চর্চা কম হয়নি। এরইমধ্যে সমাজ মাধ্যমে ঝড় তুলেছে আরও একটি ভিডিও। সেখানেও জড়িয়ে রয়েছেন এক নারী।

রাঁচি টেস্ট চলাকালীনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। সেখানে এক মহিলা ভক্তের সঙ্গে কথা বলছেন। মহিলা ভক্তটি যশস্বীকে বলেন আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন যিনি, তাঁকে একটু ডেকে দিন। যা শুনে মিষ্টি হাসেন ভারতীয় দলের নতুন তারকা। আসলে অধিনায়ক রোহিত দাঁড়িয়ে ছিলেন একটু দূরে। তাঁকে না ডেকে পর মুহূর্তেই যশস্বী বলেছেন, 'আমিও ওকে খুব ভয় পাই।'

IND vs ENG:

রাঁচিতে প্রথম ইনিং সে ব্যাট হাতে ৭৩ রান করেন যশস্বী। শতরান না করতে পারলেও এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েন ভারতীয় ওপেনার। ম্যাচ শেষে একটি ইংরেজি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে যশস্বী বলেন, 'বিভিন্ন ধরনের পিচে খেলা সত্যিই চমৎকার এবং সত্যিই চ্যালেঞ্জিং ছিল।'

যশস্বী এর পাশাপাশি বলেন,"আমি রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার সাথে অনেক কথা বলেছি কিভাবে আমি পুরো ইনিংস জুড়ে আমার স্টাইল পরিবর্তন করতে পারি এবং নিশ্চিত করার চেষ্টা করি যে আমি সবসময় দলের হয়ে খেলছি এবং দলের কী প্রয়োজন।'

এখানেই থেমে না থেকে ভারতীয় দলের তরুণ ক্রিকেটার আরও বলেন, আমি আমার খেলা পরিবর্তন করতে পছন্দ করি এবং ম্যাচের পরিস্থিতি এবং এর প্রয়োজনের উপর নির্ভর করে আমি নিজেকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি। আমি প্রতিদিন নেট সেশনে এবং আমার সিনিয়র খেলোয়াড়দের সাথে কথা বলে শিখছি। আমি সব সময় শেখার জন্য উন্মুখ।'

"এটা সত্যিই ভালো চলছে এবং আমি খেলার বাকি অংশের জন্য অপেক্ষা করছি। আমরা সবকিছু দেব এবং আমি খেলার প্রতিটি অংশ উপভোগ করব।'


এই সিরিজে একের পর এক রেকর্ড গড়ছেন যশস্বী। এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছয় মারার রেকর্ডও গড়েছেন যশস্বী। ২০০৮ সালে বীরেন্দ্র শেহওয়াগের ব্যাট থেকে এসেছিল ২২টি ছক্কা। শনিবার রাঁচীতে ২০২৪ সালে টেস্টে ২৩তম ছক্কা মারলেন যশস্বী। প্রাক্তন ওপেনারের বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটার। বছরের এখনও ৩১১ দিন বাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+