IND vs ENG: দ্বিতীয় দিনের সকালেই দ্বিশতরান, কাম্বলি-গাভাসকরের পরেই এখন যশস্বীর নাম
দ্বিতীয় দিনের সকালেই দ্বিশতরানের প্রত্যাশা পূরণ করলেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনে ১৭৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরান করলেন ভারতীয় এই তরুণ ওপেনার। সেই সঙ্গে তৃতীয় সর্ব কনিষ্ঠ ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন।
১৯১ রানে ব্যাটিং করার সময় বেশিরভাগ ব্যাটসম্যান সতর্ক থাকেন। বিশেষ করে যদি কেউ টেস্ট ক্রিকেটে প্রথম দ্বিশতরানের মুখে দাঁড়িয়ে থাকেন। কিন্তু এই সময়েও আগ্রাসী মেজাজেই খেললেন যশস্বী। শোয়েব বশিরের বলে পরপর ওভার-বাউন্ডারি ও বাউন্ডারি মেরে দ্বিশতরান করে ফেললেন ভারতের তরুণ ওপেনার। ২৭৭ বলে দ্বিশতরান পূর্ণ করলেন যশস্বী।

২৭৭ বলে দ্বিশতরান পূরণ করলেন। তবে ২০০ রান করার পর খুব বেশি দূর এগোতে পারলেন না। ২৯০ বলে ২০৯ রান করে আউট হলেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৯টি চার এবং ৭টি ছক্কা দিয়ে।
জয়সওয়াল তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন। প্রাক্তন ক্রিকেটার, বিনোদ কাম্বলি সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, যখন তিনি ২১ বছর ৩২ দিন বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে, ১৯৯৩ সালে এই কীর্তি অর্জন করেছিলেন। ভারতীয়দের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুনীল গাভাসকর। ২১ বছর ২৭৭ দিন বয়সেই টেস্টে দ্বিশতরান করেছিলেন সানি।
মাত্র ২২ বছর বয়সে কেরিয়ারের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী। ২৭৭ বলে ২০১ রানে পৌঁছান যশস্বী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান হলেন জাভেদ। মিয়াঁদাদ, যিনি ১৯ বছর ১৪০ দিন বয়সে তার কৃতিত্ব অর্জন করেছিলেন।
The Moment Yashasvi Jaiswal completed his Double hundred, he reached with 6,4.
— CricketMAN2 (@ImTanujSingh) February 3, 2024
- YASHASVI JAISWAL, THE STAR...!!!! ⭐pic.twitter.com/UtrsrOuvBL
মুম্বইয়ের হয়ে রঞ্জিও খেলেছেন তরুণ ওপেনার। আইপিএলেও রান করেছেন। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নজর কেড়েছিলেন যশস্বী। এখন তাঁর ব্যাট ভারতীয় টেস্ট দলের ভরসা হয়ে উঠছে। লাল বলে রোহিত শর্মাদের বড় অস্ত্র এখন যশস্বী।২৯০ বলে ২০৯ রানের মন ভালো করা ইনিংস খেলে তরুণ যশস্বী যেমন বার্তা দিলেন, সুযোগ পেলে দায়িত্ব নিতে তিনিও প্রস্তুত হয়ে গিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications