IND vs ENG: ঘরের মাঠে জাদেজার প্রত্যাবর্তন,রাজকোটে ভারতীয় দলে জোড়া অভিষেক? জানুন সম্ভাব্য প্রথম একাদশ
বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দুটি ম্যাচের পর আপাতত ফল ১-১। ফলে তৃতীয় টেস্টে এগিয়ে যাওয়ার হাতছানি দুই দলের সামনেই। স্টোকসের শততম ম্যাচ, অশ্বিনের সামনে ৫০০ উইকেট নেওয়ার হাতছানি। রাজকোটে সব মশলাই কিন্তু মজুত।
ভ্যালেন্টাইন্স ডে-র পরের দিন মাঠে নেমে পড়ছে রোহিত শর্মা এবং বেন স্টোকসের দল। এই টেস্টে ভারতীয় দলে বদল হতে চলেছে। কারণ দ্বিতীয় ম্যাচের পর দলে রাখা হয়নি শ্রেয়স আইয়ারকে। চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারবেন না কেএল রাহুল। তবে ভারতীয় শিবিরে আশার আলো রবীন্দ্র জাদেজা। বিশাখাপত্তনম টেস্টে খেলতে না পারলেও ঘরের মাঠে রাজকোটে খেলতে চলেছেন জাড্ডু। তারকা অল রাউন্ডারের আগমন ভরাতীয় দলকে শক্তিশালী করবে।

ম্যাচের আএগর দিন সকালে অনুশীলন করে ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা মাঠে নেমে প্রথমে পিচ ভালো করে দেখেন। রাজকোটে ফ্ল্যাট উইকেটই হবে। তবে ঘরের ছেলে জাদেজা পিচ সম্পর্কে বলেছেন, পরের দিকে উইকেট একটু টার্ন করতে পারে। সকালের দিকে তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকছে। তবে বেলায় সেটা ৩০ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে জাদেজা জানিয়েছেন, বলছেন, 'ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ বলে আমি অন্তত মনে করি না। ভারতে এসে কোনও টিমের পক্ষেই সহজে জেতা সম্ভব নয়। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে আমরা কিছু ছোট্ট ভুল করেছিলাম। না হলে ওই ম্যাচ আমরা হারতাম না।'
বার চোটের মুখে পড়তে হচ্ছে তাঁক। তাই নিজেকে চোট থেকে বাচাঁতে বিশেষ পন্থ নিচ্ছেন জাদেজা। জড্ডুর কথায়, 'মাঠে সবসময়ই একশো শতাংশ দেওয়াই লক্ষ্য থাকে। তবে এ বার থেকে শরীর বাঁচিয়ে খেলারও চেষ্টা করব। খুব প্রয়োজন না হলে ডাইভ দেওয়া থেকে বিরত থাকব।'
তাঁর ঘরের মাঠে অশ্বিনের ৫০০ উইকেট পাওয়ার সুযোগ প্রসঙ্গে জাদেজা বলেন, আমি খুব উত্তেজিত কারণ আমি তার সাথে ১২-১৩ বছর ধরে খেলছি। এই মাইলফলক অর্জন করা সত্যিই, সত্যিকারের একটি বড় বিষয়, ৫০০ টেস্ট উইকেট পূর্ণ করা। আমি তার জন্য খুব খুশি। আমি ভেবেছিলাম প্রথম ম্যাচে সে তার ৫০০ উইকেট পূর্ণ করবে, কিন্তু এটা ঠিক আছে, ভাগ্যে যা লেখা আছে। তিনি আমার নিজের শহরে রাজকোটে এটি সম্পন্ন করবেন।
ম্যাচের আগের দিন সন্ধ্যায় রাজকোট স্টেডিয়ামের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন হল। প্রাক্তন ক্রিকেটার এবং প্রশাসক নিরঞ্জন শাহের নামেই এই স্টেডিয়ামের নামকৱণ হল।
ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাটীদার। সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুড়েল অথবা কেএস ভরত, আর অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications