IND vs ENG: পুণেতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারতীয় ব্যাটারদের জন্য? সিরিজ শেষে থ্রিলারের অপেক্ষায় অভিষেক
কলকাতা এবং চেন্নাইতে জয় পেল রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। এর ফলে সিরিজের ফল এখন ২-১। শুক্রবার পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে খেলতে নাচে ভারত। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার, কিন্তু এগিয়ে থাকলেও ইংল্যান্ড দলকে হালকা ভাবে নিচ্ছে না ভারত।
সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি আছে। ফলে ফলাফল যে কোন কিছুই হতে পারে এই পরিস্থিতিতে চতুর্থ টি২০ ম্যাচে খেলতে নেবার আগে ভারতীয় দলের খেলার বিশ্লেষণ করেছেন সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি মনে করেন পুণে ম্যাচ আসলে ভারতীয় দলের ব্যাটিং বনাম ইংল্যান্ডের বোলিংয়ের দ্বৈরথ। একইসঙ্গে একটি উত্তেজর সমাপ্তির অপেক্ষায় আছেন নায়ার।

ভারতীয় দলে স্পিন অ্যাটাকের মোকাবিলা করায় সবথেকে বড় চ্যালেঞ্জ এখন ইংল্যান্ডের সামনে। এর আগে দেখা গিয়ে বরুণ চক্রবর্তীর বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ডের ব্যাটারার। অন্যদিকে ব্যাটারদের বড় স্কোর করতে না পারাও কিছুটা হলেও চিন্তায় রেখেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। কারণ রাজকোটে সুযোগ পেলেও ব্যাটিং ব্যর্থতার জন্য ম্যাচ জিততে পারেনি ভারত।
শুক্রবার ম্যাচের আগে বিসিসিআই প্রকাশিত একটি ভিডিওতে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার বলেছেন এই সিরিজে প্রতিযোগিতার মান খুবই হাই বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটারদের। এখনও পর্যন্ত বাটারদের থেকে ভালো শট দেখা গিয়েছে যদি আমরা এই সিরিজের এক কথায় বিশ্লেষণ করি তাহলে বলতেই হবে ইংল্যান্ড বোলিংয়ের সঙ্গে ভারতীয় দলের ব্যাটিংয়ের লড়াই।
𝙏𝙝𝙚 𝙋𝙪𝙣𝙚 (𝙋)𝙧𝙚𝙫𝙞𝙚𝙬 ⏪
— BCCI (@BCCI) January 31, 2025
Ft. #TeamIndia Assistant Coach Abhishek Nayar 👌👌#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/VFP5AFqsol
এর পাশাপাশি অভিষেক নায়ার বলেন, আমরা এই সিরিজে দেখতে পেয়েছি ম্যাচগুলি কতটা প্রতিযোগিতামূলক হয়েছে। বরুন চক্রবর্তী, রবি বিষ্ণু অক্ষর প্যাটেল তিনজন স্পিনার আমাদের দলে রয়েছেন। আমার মনে হয় সিরিজের চেষ্টা খুবই উত্তেজনা হতে পারে।
সূর্যকে ঘিরে এই ম্যাচে শতরানের প্রত্যাশা আছে। সাম্প্রতিত সময়ে একদিনের ক্রিকেটে খুব একটা ভালো ছন্দে নেই সূর্য, তার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি। এবার টি২০ ক্রিকেটেও সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না সূর্যকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি২০ ম্যাচে তাঁর ব্যাট থেকে প্রত্যাশা অনুসারে রান আসেনি। টি২০ ক্রিকেটে শেষ ১০টি ইনিংসে সূর্যের ব্যাট থেকে এসেছে ১৬৩ রান, স্ট্রাইক রেট ১৬.৩০। শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয় একইসঙ্গে স্কাইয়ের খারাপ ফর্ম অব্যাহত ঘরোয়া ক্রিকেটেও।












Click it and Unblock the Notifications