IND vs ENG: কটকে সিরিজ জয়ের হাতছানি, জগন্নাথ ধামে পুজো দিলেন তিন তারকা ক্রিকেটার, দেখুন ভিডিও
রবিবার কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। নাগপুরে প্রথম একদিনের ম্যাচে জয় পেয়েছে ভারত। এবার কটকেই সিরিজ জয়ের কাজটা সেরে ফেলতে চাইছে টিম ইন্ডিয়া। শুক্রবার সন্ধ্যার একটু পরেই কটকে এসেছে ভারতীয়। ওডিশা মানেই জয় জগন্নাথ। এই রাজ্যের সঙ্গে অতোপ্রতোভাবে মিশে জগন্নাথ দেবের নাম। শনিবার ভারতীয় দলের সদস্যরা গেলেন পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে।
রবিবার কটকের বরবাটি স্টেডিয়ামে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে শনিবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ভারতের তিন ক্রিকেটার। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। ভারতীয় দলের ক্রিকেটারদের আগমন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়।

Odisha: Indian cricket team players visited the Jagannath Temple in Puri to seek blessings pic.twitter.com/fXtNjbJSuP
— IANS (@ians_india) February 8, 2025
এই তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র অক্ষর প্যাটেলই প্রথম একদিনের দলে সুযোগ পেয়েছিলেন। বরুণ বা সুন্দর কেউই প্রথম একাদশে সুযোগ পাননি। বরুণ চক্রবর্তী প্রাথমিকভাবে একদিনের দলের স্কোয়াডে না থাকলেও টি২০ সিরিজের পর তাঁকেও ওডিআই দলে যুক্ত করা হয়। অনেক সময় খেলার জন্য কোনও শহরে গেলে সেখানকার মন্দিরে বা উপাসনালয়ে যান ক্রিকেটাররা। এর আগে প্রথম টি২০ ম্যাচ খেলতে এসে গৌতম গম্ভীর এবং তাঁর সহকারী অভিষেক নায়ার কালিঘাট মন্দিরে পুজো দিতে যান।
প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য বিরাট কোহলি খেলেননি যদিও দলের সঙ্গেই তিনি কটকে এসেছেন। ফলে কটককে আলাদাভাবেই ফোকাসে আছেন বিরাট কোহলি, তিনি দ্বিতীয় ম্যাচে খেলবেন।












Click it and Unblock the Notifications