IND vs ENG: কোহলিকে নিয়ে বড় ঘোষণা শুভমানের! রোহিতের ফোনেই রাতে কোন কাজ বন্ধ করেন শ্রেয়স?

IND vs ENG: ভারত আজ ইংল্যান্ডকে চূর্ণ করেছে নাগপুরে। রবিবার কটকে রোহিত শর্মার দল নামবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।

আজ দিনভর চর্চায় ছিলেন বিরাট কোহলি। হাঁটুর চোটের কারণে তিনি খেলতে পারেননি। অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। যদিও কোহলি খেললে বাইরে থাকতেন শ্রেয়স আইয়ার।

IND vs ENG

আজ শ্রেয়স চারে নেমে ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। শ্রেয়স ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, একটা মজার কথা বলি। গতকাল রাতে একটি মুভি দেখছিলাম। ফলে অনেক রাত পর্যন্ত জাগার জন্য তৈরি ছিলাম।

শ্রেয়সের কথায়, মুভি দেখার সময়ই রোহিতের ফোন আসে। রোহিতের কাছেই জানতে পারি যে বিরাটের হাঁটুতে সমস্যা রয়েছে, তাই আজকের ম্যাচ খেলতে হতে পারে। সঙ্গে সঙ্গে মুভি দেখা বন্ধ করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি।

তাঁকে বাইরে রেখে যশস্বীকে খেলানোর বিষয় নিয়ে প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গিয়েছেন শ্রেয়স। তিনি জানান, আজকের মুহূর্তটি তিনি উপভোগ করতে চান। উল্লেখ্য, বিরাট না খেলায় আজ যশস্বীর সঙ্গে ওপেন করেন রোহিত। তিনে নামেন শুভমান।

শুভমান গিল বলেন, আজ সকালে ঘুম থেকে ওঠার পর বিরাটের হাঁটুতে ফোলাভাব দেখা গিয়েছিল। গতকাল প্র্যাকটিস সেশনেও সব ঠিকঠাক ছিল। তবে উদ্বেগের কিছু নেই। বিরাট কোহলি নিশ্চিতভাবেই ফিট হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন।

বিরাটের অনুপস্থিতিতে তিনে নামেন গিল। সাধারণত ওডিআইয়ে তিনি ওপেন করেন। টেস্টে তিনে খেলার অভিজ্ঞতা থাকায় মানিয়ে নিতে অসুবিধা হয়নি। গিলের কথায়, পরিস্থিতি অনুযায়ী খেলাটাই মূল বিষয়। দ্রুত উইকেট পড়লে একরকম। আবার ওপেনিং জুটিতে শুরুটা ভালো হলে সেটাই বজায় রাখার লক্ষ্যে খেলতে হবে।

তবে প্রশ্ন হলো বিরাট ফিরলে বাদ পড়বেন কে? আজ শুভমান গিল, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল অর্ধশতরান করেছেন। যশস্বী অবশ্য বড় রান পাননি। মনে করা হচ্ছে, যশস্বী যেহেতু আজকের আগে ওডিআই খেলেননি, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে যতটা সম্ভব সুযোগ দিয়ে তৈরি রাখতে চাইবে ভারত। শুভমান গিল প্রয়োজনে মিডল অর্ডারে কেমন খেলেন সেটাও দেখে নেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+